বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ক্যারিয়ার কন সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ইতিহাস গড়ে ১৫ই ডিসেম্বর পর্দা নামতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ভার্চুয়াল ক্যারিয়ারবি ষয়ক সম্মেলন ‘ক্যারিয়ার কন-২০২০’ এর। এদিন সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে সন্ধ্যা ৭টায় বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এর আগে ১৩ই অক্টোবর পর্দা উঠে পৃথিবীর সবথেকে বড় এই ক্যারিয়ার সম্মেলনের। এর আগে পৃথিবীতে টানা ৬৪ দিন ৬৪টি আলাদা বিষয়কে সামনে নিয়ে কোন ধরণের সম্মেলন হয়নি। আয়োজক সুত্রে জানা গিয়েছে এবারের সম্মেলনে অংশগ্রহণের সকল রেকর্ড অতিক্রম করেছে। ১৩ই ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫০ এর অধিক বক্তা সম্মেলনে অংশ নিয়েছেন এবং প্রায় ২ কোটি মানুষের কাছে সম্মেলনটি পৌঁছে গিয়েছে।

করোনা প্রকোপের কারণে সম্মেলনটি ভার্চুয়াল ভাবে হলেও নানা অভিনব বিষয়ের কারণে সম্মেলন পৌঁছে গিয়েছে অনন্য উচ্চতায়। সম্মেলনে  স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেইম ডেভেলপমেন্ট ,অনলাইন মাধ্যমের দ্বারা ব্যবসায়িক  কর্মকাণ্ড পরিচালনা , স্পেস সায়েন্স, আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, গ্রাফিক্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালস দের চাকরীর বাজার ও চাকরীতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ প্রান্তিক থেকে তৃণমূলে উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

আয়োজনটি সম্পর্কে “বাংলাদেশ ইনোভেশন ফোরাম “এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন – “করোনার কারণে সারা পৃথিবীতেই একটি হতাশার রেশ পড়েছে। আমরা চেয়েছি এই সম্মেলনের মাধ্যমে আশার কথা বলতে। করোনা পরবর্তী পৃথিবীর জন্য প্রস্তুত হবার জন্য শিখতে পারার একটি প্ল্যাটফর্ম হচ্ছে এবারের ‘ক্যারিয়ার কন-২০২০’।

তিনি আরো বলেন – “চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে বেকার, শ্রমিক থেকে মালিকের সকলের জন্যই এই সম্মেলনে কিছু না কিছু ছিলো এবারের আয়োজনে। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য সম্মেলনে বিশেষ কিছু আয়োজনও ছিলো।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে জানানো হয়েছে সম্মেলনটি শেষ দিন ১৫ই ডিসেম্বর ঢাকা জেলার জন্য হবে। এদিন বক্তারা মহাকাশ বিজ্ঞানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।

সম্মেলনটি বাংলাদেশ ইনোভেশন ফোরামের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউবে দেখা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি