বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

কৃষিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। দুর্যোগপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও আবহাওয়া ও জলবায়ু, নদ-নদীর পানির অবস্থা, আগাম সতর্কীকরণ সম্পর্কিত তথ্যাদি কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

তাই কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই করার লক্ষ্যে কৃষকের কাছে আবহাওয়া সংক্রান্ত তথ্য পৌঁছে দেয়া এবং তার ক্ষতিকর প্রভাবগুলোর সঙ্গে কৃষকের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি প্রকল্প হাতে নেয় কৃষি সম্প্রসারণ অধিদফতর। এই প্রকল্পের আওতায় দেশে কৃষিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সরকার।

এসব বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুরে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয় ‘কৃষিতে স্যাটেলাইটের ব্যবহার’ বিষয়ক এক কর্মশালা। এতে জানানো হয়, কীভাবে দেশের ৬৪টি জেলার কৃষকদের মাঝে এই প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে কৃষি খাতকে আরও সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া যায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের প্রফেসর ড. ফয়সাল হোসেন।

কর্মশালায় জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে মূলত এসএমএস পাঠিয়ে কৃষকদের নানা বিষয়ে অবহিত করা হবে। বিশেষ করে ধানক্ষেতের যেকোনো সমস্যা কিংবা জমিতে কোন সময়ে সেচ প্রয়োজন, এমনকি কী পরিমাণ পানি দরকার–সেটিও জানিয়ে দেয়া হবে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় এর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। এবার সারা দেশের কৃষকদের কাছে এটি পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান বলেন, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের মাধ্যমে আবহাওয়াবিদদের সমন্বয়ে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন, মধ্য ও দীর্ঘমেয়াদি মৌসুমি পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস ও পরামর্শ সেবার মান বৃদ্ধি করা এবং এই সেবা তৃণমূল পর্যায়ে নিয়মিত ও দ্রুত পৌঁছে দেয়ার জন্য একটি দ্রুত ও কার্যকর যোগাযোগ ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি