রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

২৫ মিনিটে ফুড ডেলিভারি দিচ্ছে কিউফুড

টেকভিশন২৪ ডেস্কঃ অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান কিউফুড ঢাকা ও চট্টগ্রাম মহানগরে মাত্র ২৫ মিনিটে খাবার ডেলিভারি দিচ্ছে। ইতিমধ্যে ১৫ শতাধিক রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

ভোজন রসিকদের পছন্দের রেস্টুরেন্ট থেকে প্রিয় মেনুর খাবার দ্রুত পৌঁছে দিতে ফুড ডেলিভারি, পিকআপ এবং টেবিল বুকিং সেবা দিচ্ছে কিউফুড। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ জুলাই থেকে কিউফুড কার্যক্রম শুরুর পর থেকে ঢাকার উত্তরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, বেলি রোড, খিলগাঁও, মতিঝিল, ওয়ারি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ২৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে। গ্লোরিয়া জিনস, বিবিকিউ বাংলাদেশ, সিএফসি, অ্যাবসলিউট থাই, কাচ্চি ভাই, টারকা, ১৩৮ ইস্ট, বার্গার এক্সপ্রেস, চিলিস, খাজানা, বুমার্স, বারকোড, ট্রাভেল ইস্ট, অ্যারক্স, আমেরিকান বার্গার, গ্রেট কাবাব ফ্যাক্টরিসহ ১৫০০ রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার নিচ্ছে।

এদিকে সম্প্রতি টেস্টি ট্রিটের ২৫০টিরও বেশি আউটলেট থেকে অনলাইনে খাবারের অর্ডার নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে কিউফুড। আপাতত টেস্টি ট্রিটের শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম শাখা থেকে খাবার ডেলিভারি করা হচ্ছে এবং শিগগির কিউফুডের প্ল্যাটফর্মে টেস্টি ট্রিটের সকল আউটলেট চালু হবে।

এ ব্যাপারে কিউফুডের সিইও মো. রিপন মিয়া বলেন, ‘অনলাইনে ফুড ডেলিভারি সেবা চালু করার পর আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী বছরের মধ্যে ঢাকার বাইরে খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও কক্সবাজারেও সেবা চালু করবো।’

প্রসঙ্গত, কিউফুড ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সহযোগী প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি