শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

কম্পিউটেক্স ২০২৩ এ আসুসের চমক

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস অ্যাওয়ার্ডে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে আসুস। ব্যতিক্রমী পণ্য তৈরির জন্য আসুস কোম্পানি বেশ কয়েকবার খ্যাতি অর্জন করেছে। এবার জেনবুক প্রো ১৪ ডুও ওলেড (ইউএক্স৮৪০২) ল্যাপটপটির জন্য আসুস পেয়েছে কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড। এছাড়াও এক্সপার্টবুক বি৯ ওলেড নামের আসুসের বিজনেস ল্যাপটপটি সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে।

এছাড়া অন্যান্য ক্যাটাগরিতেও আসুস অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কারপ্রাপ্ত ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে এক্সপার্টবুক বি৯ ওলেড, প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওলেড (এইচ৭৬০৪), স্টুডিওবুক ১৬ থ্রিডি ওলেড (এই৭৬০৪জেআই) এবং স্টুডিওবুক প্রো ১৬ ওলেড (ডাবলইউ৭৬০৪)। আরও রয়েছে আরওজি র‍্যাপচার জিটি-বিই৯৮ রাউটার; আরওজি সুইফট ওলেড পিজি৪৯ডাবলইউসিডি মনিটর; আরওজি ম্যাক্সিমাস জেড৭৯০ এক্সট্রিম মাদারবোর্ড; আসুস হেলথক্লাব রিমোট-কেয়ার সলিউশন এবং আসুস পিআইএনবিও রোবট।

আসুস কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং পিসি বিজনেস ইউনিটের প্রধান রেক্স লি বলেন, “গ্রাহকদের যুগান্তকারী প্রযুক্তি এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের যে অবিরাম প্রচেষ্টা, কম্পিউটেক্স ২০২৩ এর এই প্রাপ্তিগুলো তারই প্রমাণ। ডিজাইন, কর্মক্ষমতা, স্থায়িত্ব এবং উদ্ভাবনী পণ্য তৈরি করা নিয়ে আমাদের দেয়া প্রতিশ্রুতি স্বীকৃত হয়েছে যা আমাদের গ্রাহকদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়ন করে। এই স্বীকৃতি আমাদের জন্য অনেক সম্মানজনক।”

কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত জেনবুক প্রো ১৪ ডুও ওলেড ল্যাপটপটি আসুস লুমিনা ওলেড ডিসপ্লের সাথে একটি নতুন মান স্থাপন করেছে। আসুসের আইসকুল প্লাস প্রযুক্তি এবং এএএস আল্ট্রা মেকানিজমের উদ্ভাবনী সমন্বয় তাপ অপচয়কে অপ্টিমাইজ করতে সক্ষম। এটি গ্রাহকদের বা ক্রিয়েটরদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা বাড়ায়। একইসাথে তাদের কর্মক্ষমতাও অনেক বৃদ্ধি করে।

সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এক্সপার্টবুক বি৯ ওলেড (বি৯৪০৩) বিজনেস ল্যাপটপটি স্থায়িত্বকে প্রাধান্য দিয়ে তৈরি করা যেটি কর্মক্ষমতায় দুর্দান্ত। ল্যাপটপটি ওজনে অত্যন্ত হালকা এবং ডিজাইনের দিক থেকেও দারুন। এটিই প্রথম অল-ম্যাগনেসিয়াম-লিথিয়াম আসুস ল্যাপটপ যেখানে একটি পরিবেশ-সচেতনতামূলক উত্পাদন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাত্র ৯৯০ গ্রাম ওজনের এবং ১৫.৭৮ মিলিমিটারের হালকা এই ল্যাপটপটি সহজেই বহনযোগ্য যা একইসাথে দীর্ঘস্থায়ী এবং উচ্চগতিসম্পন্ন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি