বুধবার, অক্টোবর ৭, ২০২৬
27.3 C
Dhaka

ওয়েবিনারে বক্তারা : ই-কমার্সে প্রতারণা ও ভোক্তা হয়রানি

টিভি২৪ ডেস্ক: ঘরে বসে সহজে পণ্য পাওয়ার বড় প্ল্যাটফর্ম এফ কমার্স বা ই-কমার্সের জনপ্রিয়তা বাড়লেও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও ভোক্তা হয়রানি। মানহীন পণ্যে সরবরাহ বিলম্ব ডেলিভারি এবং নানা প্রলোভনের মাধ্যমে ভোক্তা হয়রানির ফলে এই খাতের আকার ও বার্ষিক প্রবৃদ্ধি বাড়লেও প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার। গতকাল মঙ্গলবার ‘কভিড-১৯ পরিস্থিতিতে ই-কমার্স এবং ভোক্তা অধিকার : প্রতিবন্ধকতা ও সুপারিশ’ বিষয় ওয়েবিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন।

বাবুল কুমার সাহা বলেন, দেশে ২০০৯ সালে ই-কমার্স শুরু করে। দুই-তিন বছর ধরে জনপ্রিয়তা বেড়েছে। পণ্য ক্রয়ে ইংরেজিতে এমন সব শর্ত আরোপ করা ভোক্তা শর্ত না জানার কারণে এমন প্রতারণার শিকার হন। এরই মধ্যে পাঁচ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকারে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যারে সভাপতি গোলাম রহমান বলেন, ই-কমার্সের নামে অনেক সময় প্রতারণার মডেল তৈরি করা হয়। ভোক্তাকে জিম্মি করে প্রতারণার জাল তৈরি করা হয়। ইতিপূর্বে ইউনিপে-০২ এবং যুবকের প্রতারণার ফাঁদে পড়ে ভোক্তারা শত শত কোটি টাকা হারিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জাফর উদ্দিন বলেন, বিশ্ববাজারে ই-কমার্স একটি স্বীকৃত বাণিজ্যিক মাধ্যম। এর সুফল বাংলাদেশও পেতে শুরু করেছে। এই সময় তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ই-কমার্সের মাধ্যমে আমরা ভোক্তাকে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ দিতে পেরেছি। এটি ই-কমার্সের জন্য একটি মাইলফলক। ই-কমার্স ভালোভাবে ব্যবহারের যেকোনো পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয় নেবে এবং এই বিষয়ে নীতিমালা তৈরি করবে বলেও তিনি জানান। তথ্যসূত্র: কালের কন্ঠ।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি