মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
32.6 C
Dhaka

ওএসএসএলকে পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স দিলো বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: ওএসএসএলকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দিলো বাংলাদেশ ব্যাংক প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অপটিমাম সল্যুশন এন্ড সার্ভিসেস লি. (OSSL) কে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করলো বাংলাদেশ ব্যাংক। এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে ‘ইজি পেমেন্ট সিস্টেম (EPS)’ ব্র্যান্ড নাম নিয়ে প্রতিষ্ঠানটি PSO হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

গত মঙ্গলবার (২৩শে আগস্ট, ২০২২) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্‌স ডিপার্টমেন্ট (PSD) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের নিকট জারীকৃত সার্কুলারটি পাঠানো হয়েছে।

লাইসেন্স হস্তান্তরের সময় ওএসএসএল-এর চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ইপিএস তার সকল কার্যক্রম সততা এবং স্বচ্ছতার সাথে সম্পাদন করবে এবং দেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকো-সিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
 
এ সময় ওএসএসএল-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ্ আলম ইপিএস এর ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, “ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও মজবুত করতেই ইপিএস বদ্ধপরিকর।”

পেমেন্ট সিস্টেম্‌স ডিপার্টমেন্ট (PSD) এর পরিচালক কর্তৃক স্বাক্ষরিত উক্ত সার্কুলারটিতে বলা হয়েছে- “বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার ক্ষমতাবলে জারীকৃত “বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম্‌স রেগুলেশন-২০১৪” অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক “অপটিমাম সল্যুশন এন্ড সার্ভিসেস লিমিটেড”-কে অত্র বিভাগের পিএসডি/এডিসি এন্ড এল(ওএসএসএল)/২০/২০২২-১৯০২ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে “Easy Payment System (EPS)” ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।”

উল্লেক্ষ্য যে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্‌স ডিপার্টমেন্ট (PSD) এখন পর্যন্ত মোট সাতটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রাদান করেছে। ইপিএস তাদের মধ্যে একটি। এই অনুমোদনের মাধ্যমে, ইপিএস ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা প্রদান করতে সক্ষম। ইপিএস ডিজিটাল ফ্যাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচন করবে। আর এ কারণেই ইপিএস এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- সকল লেনদেনের সহজ সমাধান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি