রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

এস্তোনিয়া হবে বাংলাদেশের আইটিপণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য: জুনাইদ আহমেদ পলক


টেকভিশন২৪ ডেস্ক: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেছেন, এস্তোনিয়া হবে বাংলাদেশের আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া এবং প্রশান্ত মহাসাগর বিভাগের প্রধান ক্রিস্টি কারেলশন (Kristi Karelsohn) এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর সাথে আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে আইটি পণ্য আমদানি এবং তাদের উৎপাদিত স্মার্ট প্রযুক্তি পণ্য বাংলাদেশে রপ্তানির করার আগ্রহ ব্যক্ত করেছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি, বিশেষ করে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তির অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। জনাব জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এস্তোনিয়া এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে অনেক মিল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট শিল্পবিপ্লবে বিশ্বে এখন নেতৃত্ব প্রদানকারী দেশের কাতারে উপনীত হয়েছে। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সালে বাংলাদেশে মূলত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে এ খাতে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যকার বন্ধুপ্রতীম সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এস্তোনিয়া প্রতিনিধিদলের প্রধান সেদেশের তথ্যপ্রযুক্তির অগ্রগতির বিভিন্ন দিক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক কে অবহিত করে বলেন, সাইবার নিরাপত্তাসহ স্মার্ট অবকাঠামো উন্নয়নে এস্তোনিয়া কাজ করছে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশে এখাতে অগ্রগতির অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, ভারতে এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্জি লুপ, বাংলাদেশে এস্তোনিয়ার অনারারি কনস্যুল সৈয়দ ফরহাদ আহমেদ এবং নয়দিল্লীতে এস্তোনিয়া দূতাবাসের ডিসিএম মারগুস সলসন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি