বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

সব আউটলেটে পাওয়া যাচ্ছে এফ২১এস প্রো

টেকভিশন২৪ ডেস্ক:  গত ০৫ অক্টোবর এস#৭৫ রঙ সম্বলিত ও স্টাইল প্যাকের নতুন ও ট্রেন্ডি সংস্করণ অপো এফ২১এস প্রো উন্মোচন করে অপো। এবার, নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১০ অক্টোবর থেকে ডিভাইসটির ফার্স্ট সেল শুরু হয়েছে। এখন দেশের যে কোন অপো আউটলেট থেকে ক্রেতারা অপো এফ২১এস প্রো ডিভাইসটি ক্রয় করতে পারবেন।     

ফার্স্ট সেল উপলক্ষে অপো’র প্রতিটি আউটলেটে এক উৎসবমুখর আবহ তৈরি হয়; যেখানে ছিলো লাকি ড্র ও ফটো ক্যাম্পেইন সহ বিভিন্ন দুর্দান্ত কর্মকাণ্ড। অপো এফ২১এস প্রো ডিভাইসটি যারা ক্রয় করেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের নির্বাচিত করা হয়। এক্সক্লুসিভ পণ্যসহ ক্রেতাদের উপহার হিসেবে দেয়া হয় লিমিটেড-এডিশন স্টাইল প্যাক। এছাড়াও, অপো’র আউটলেটগুলোতে স্টাইল জোনে ক্রেতাদের জন্য চমৎকার সব ছবি তোলার সুযোগ রাখা হয়েছে এবং এ ছবিগুলো ফেসবুকে শেয়ার করে ক্রেতারা আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারছেন। পাশাপাশি, বেশ কয়েকজন ক্রেতা পুমা’র বিশেষ পুরস্কারও জিতে নিয়েছেন। ফার্স্ট সেল উদযাপনে এ বিষয়গুলো নতুন মাত্রা যোগ করছে। এ বর্ণিল আয়োজন সকল অপো আউটলেটে ১২ অক্টোবর পর্যন্ত চলবে।    

চলতি মাসের শুরুর দিকে দেশের বাজারে উন্মোচনের পর অপো এফ২১এস প্রো ডিভাইসটি ফ্যাশন সচেতন স্মার্টফোনপ্রেমীদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। এস#৭৫ রঙ সম্বলিত ডিভাইসটির নান্দনিক ইফেক্ট ফ্যানদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে, যা তাদের কাস্টমাইজ স্টাইল ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করবে। স্টাইল প্যাকে থাকা বিভিন্ন পণ্যের সাথে ডিভাইসটি যে কোন ব্যবহারকারীর জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এবং ব্যবহারকারীকে আরও বেশি ফ্যাশনেবল করে তুলবে।  

অপো এফ২১এস প্রো’তে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। এর মধ্যে রয়েছে অপো গ্লো প্রসেসিং এর মাধ্যমে তৈরি এস#৭৫ সম্বলিত নতুন রঙের সমন্বয়, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, ৩০x ম্যাগনিফিকেশন মাইক্রোলেন্স সহ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও দ্রুত চার্জিং সুবিধা। চমৎকার এস#৭৫ রঙটি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পছন্দ করা এবং অপো এফ২১এস প্রো এর চমৎকার স্টাইল প্যাক যে কোন ব্যবহারকারীর স্টাইলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এস#৭৫ কালার বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে গোলাপী, সবুজ ও সোনালী রঙ। ডিভাইসটি হাতে থাকার সময় বিভিন্ন অ্যাঙ্গেল (কোণ) থেকে দৃশ্যমান রঙের খেলা ব্যবহারকারীদের নিজেদেরকে নতুন করে খুঁজে পেতে অনুপ্রাণিত করবে এবং তাদের ভেতরের মাল্টিভার্সকে খুঁজতেও সাহায্য করবে। অপো গ্লো ডিজাইনের মাধ্যমে চমৎকার লুকের জন্য অপো এফ২১এস প্রো’তে রয়েছে অ্যান্টি গ্লেয়ার গ্লাস; এছাড়াও, দাগ পড়ার দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে এতে রয়েছে দাগ প্রতিরোধী (অ্যান্টি কোরোশন) গ্লাস। অপো গ্লোয়িং প্রসেসর থাকায় ডিভাইসটি দেখতে বেশ গ্লসি (উজ্জ্বল) ও দাগ প্রতিরোধী; যা নির্বিঘ্নে ফোন ব্যবহারের বিষয়টিকে নিশ্চিত করবে।    

এছাড়া, নতুন এ ডিভাইসটিতে রয়েছে মাইক্রোলেন্স (৩০x পর্যন্ত ম্যাগনিফিকেশন পাওয়া যাবে) সহ ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। মাইক্রোলেন্সের ম্যাগনিফিকেশনের সাহায্যে ব্যবহারকারীরা ক্লোজ-আপ শটের মাধ্যমে দৃশ্যবস্তুর চমৎকার ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলগুলো ক্যামেরাবন্দি করতে পারবেন। পাশাপাশি, মাইক্রোলেন্সের সাহায্যে ব্যবহারকারীরা বিশ্বের প্রতিটি সুন্দর দৃশ্যবস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করতে পারবেন। যারা ক্যামেরা দিয়ে সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটির সামনে শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর সহ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য উপযুক্ত ছবি তুলতে সাহায্য করবে। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা একসাথে ডেভেলপ করেছে অপো ও সনি যেখানে ব্যবহার করা হয়েছে অপো’র সেল্ফ-ডেভেলপড আরজিবিডব্লিউ প্রযুক্তি, যা বিভিন্ন পরিস্থিতিতে ৬০ শতাংশেরও বেশি লাইট, ন্যাচারাল ও বাস্তবিক রঙ সম্বলিত ছবি তুলতে সাহায্য করবে।

ব্যবহারকারীদের অধিক সময় ধরে ফোন ব্যবহারের বিষয়টিকে নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৩৩ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা ৪৮ মিনিট কথা বলতে পারবেন। চমৎকার ফিচারসমৃদ্ধ এ ডিভাইসটি মাত্র ২৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে নিকটস্থ অপো আউটলেটে থেকে এখনই চমৎকার এ ডিভাইসটি লুফে নিন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি