শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

এডুকো ও অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের আয়োজনে সহস্রাধিক শিক্ষক উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সহস্রাধিক শিক্ষককে শিক্ষক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে এডুকো পাথওয়েজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোনাশ কলেজ। সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘অ্যানালাইসিস অব প্র্যাকটিস: এক্সপ্লিসিট ইনস্ট্রাকশনস’ শীর্ষক কর্মশালায় অংশ নেন বাংলাদেশের সহস্রাধিক শিক্ষক। নিবন্ধনের পর শিক্ষকরা সফলতার সাথে মোনাশ কলেজ ও এডুকো থেকে স্বীকৃতি অর্জন করেন।

এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ কমিশন (অস্ট্রেড)। এটি বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় শিক্ষক উন্নয়ন কর্মসূচি, যা শিক্ষার্থী ও অ্যাকাডেমিক কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে।

মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় মোনাস ইউনিভার্সিটির মালিকানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। মোনাশ ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

আন্তর্জাতিক প্লেসমেন্ট ব্যবসায় অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডুকো, বৈশ্বিক গবেষণা এবং অনুশীলন বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিতে কাজ করে। এ বছরজুড়ে এডুকো বিশ্বের শীর্ষস্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এ ধরণের বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেডের দক্ষিণ এশিয়ার ট্রেড কমিশনার সারাহ হারিজ। ভবিষ্যতে দেশের শিক্ষার উন্নয়নে এ ধরণের চিন্তা উদ্দীপক আলোচনার গুরুত্ব এবং সামগ্রিকভাবে সমাজ ও অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে তিনি বক্তব্য পেশ করেন।

কর্মশালার শুরুতে মোনাশ কলেজের প্রধান নির্বাহী জো মিথেন তার বক্তব্যে শিক্ষকদের ‘লাইফলং লার্নারস’ বলে উল্লেখ করেন।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের পূর্বে শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা এডুকো পাথওয়েজের লক্ষ্য। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, শিক্ষার্থীদের অভিজ্ঞতায় সুদক্ষ শিক্ষকেরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি