বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

ইন্টেলের চেয়ারম্যান পদ ছাড়লেন বাংলাদেশি ওমর ইশরাক

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোম্পানির পর্ষদ পরিচালক ফ্রাংক ইয়ারি। চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও ইন্টেলের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ইশরাক।

২০২০ সালে ইন্টেল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ড. ওমর ইশরাক। এর আগে ২০১৭ সালের মার্চ থেকে ইন্টেলের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন তিনি।

স্বাস্থ্য বিষয়ক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেছিলেন ইশরাক।

বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন।

ইন্টেলের সিইও প্যাট গেলসিঙ্গার ওমর ইশরাকের বিদায় সর্ম্পকে বলেন, আমাকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি