শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

দেশে ইন্টারনেট সেবা নিয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট সেবা সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সারাদেশে ইন্টারনেটের একই সেবামূল্য নির্ধারণের পাশাপাশি নতুন কিছু নির্দেশনা দেয় সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, টানা একদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে গ্রাহকের কাছ থেকে ওই মাসে মোট বিলের ৫০ শতাংশ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। টানা দুই দিন ইন্টারনেট না থাকলে নিতে পারবে মাসিক বিলের ২৫ শতাংশ । তিন দিন ইন্টারনেট না থাকলে সে মাসে সেবাদাতা প্রতিষ্ঠান কোনো টাকাই নিতে পারবে না।

গত মঙ্গলবার বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনা পাঠানো হয় সব ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কাছে। সংস্থাটি জানিয়েছে, গত ৬ জুন ‘এক দেশ, এক রেট’ কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কর্মসূচির আওতায় ঘোষণা করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবামূল্য।

গত জুনে ‘এক দেশ, এক রেট’ কর্মসূচির আওতায় পাঁচ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস মাসে সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা ঘোষণা করা হয়। শেয়ারড বা ভাগাভাগির (১:৮) ব্যান্ডউইথের ক্ষেত্রে সারাদেশেই একই মূল্যে ইন্টারনেট নির্ধারণ করা হয়।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, সেবাদাতারা অনুমোদিত প্যাকেজের আদলে নতুন নতুন প্যাকেজ দিতে পারবে। এ ক্ষেত্রে অবশ্যই গতির সর্বনিম্ন সীমা পাঁচ এমবিপিএস ঠিক রাখতে হবে। যেকোনো নতুন প্যাকেজের জন্যও অনুমোদন নিতে হবে। এর বাইরে কোনো প্যাকেজ দিলে ব্যবস্থা নেবে কমিশন। এ ছাড়া অনুমোদিত সেবামূল্য আইএসপির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

বিটিআরসির হিসাবমতে, গত আগস্ট শেষে ১ কোটি ৫০ হাজার ছাড়িয়েছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। করোনাকালে যা দাঁড়িয়েছে দ্বিগুণে। নতুন নির্দেশনা নিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘গ্রাহকদের সেবা নিশ্চিত করতে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, নতুন নির্দেশনা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে অনিবার্য কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হলে কী হবে, সে বিষয়ে আরও স্পষ্ট নির্দেশনার প্রয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি