বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল শপআপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এ ‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত হয়েছে শপআপ। সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌরবময় পুরস্কারটি শপআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান-এর হাতে তুলে দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এচব মিলের সাথে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সংযোগ করে একটি নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক তৈরি করছে শপআপ। সোর্সিং, লজিস্টিকস ও আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বড় হতে শপআপ সহায়তা করে থাকে।

‘ভালার ভেঞ্চারস’, ‘প্রসুস’, ‘সেকুইয়া ক্যাপিটাল’, ‘ফ্লোরিশ ভেঞ্চারস’, ‘টাইগার গ্লোবাল’-এর মতো বিভিন্ন স্বনামধন্য ইনভেস্টরদের কাছ থেকে ২০১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ সংগ্রহ করেছে শপআপ। এর মাধ্যমে দেশের ২ কোটি মানুষের জন্য খাদ্য ও গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছে শপআপ। উন্নত মানের সকল দ্রব্যাদি সাশ্রয়ী মূল্যে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   

শপআপ-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর মোঃ রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে দেশের মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে এবং এই লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যেতে।“

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি