রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

ইউসিবি ইনভেস্টমেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবলি রুবাইয়াত

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউসিবি’র পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়েদ শফিক এবং ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।

আরো উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগিরসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম বলেন, “ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবা’র ক্ষেত্রে শূণ্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ তাদের অর্থনৈতিক অবস্থানের উন্নতি করেছে। এই মহামারীকালীন সময়ে আমি আমাদের জাতির পিতাকে স্মরণ করতে চাই, তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সাহসী থাকতে হয় এবং মনোবল ঠিক রেখে এগিয়ে যেতে হয়।

আনিসুজ্জামান চৌধুরী রনি তাঁর বক্তব্যে বলেন, ইউসিবির স্টক ব্রোকারেজের শাখা ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত পাঁচ বছরে ৬৩তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্পের তহবিল গঠনের ক্ষেত্রে ইউসিবি অন্যতম প্রবর্তক এবং আজ অবধি ইউসিবি সকল বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ওই বিশেষ তহবিল থেকে সর্বাধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড নিয়েও আমরা আশাবাদী”।

মোহম্মদ শওকত জামিল বলেন, “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের পুঁজি বাজার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ইউসিবির পুঁজি বাজারে মোট ১১০০+ কোটি টাকা লেনদেন/ পোর্টফোলিও রয়েছে।

বাংলাদেশের সকল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর মধ্যে ইউসিবির নতুন গঠিত সহায়ক কোম্পানি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের মূলধন সবচেয়ে বেশী।

ইউসিবি ইনভেস্টমেন্টগুলো সম্প্রতি তার মার্চেন্ট ব্যাংকিং লাইসেন্স পেয়েছে; যদিও সংস্থাগুলো ২০১৫ সাল থেকে তালিকাভুক্ত ইক্যুইটিতে নিজস্ব তহবিলে বিনিয়োগ করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি