শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.5 C
Dhaka

ইউটিউব ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্য দেখার সুযোগ দিতে নতুন এআই

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্য দেখার সুযোগ দিতে ‘জাম্প অ্যাহেড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় তৈরি আকারে বড় যেকোনো ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারী। ফলে কম সময়ে পুরো ভিডিও দেখা যাবে।

জাম্প অ্যাহেড সুবিধাটি ইউটিউবে থাকা স্কিপ অপশনের মতোই। স্কিপ অপশনের মাধ্যমে ভিডিওতে ডাবল ট্যাপ করে ১০ সেকেন্ড পরবর্তী সময়সীমায় যাওয়া যায়। আর জাম্প অ্যাহেড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে উল্লেখযোগ্য দৃশ্য শনাক্ত করে ব্যবহারকারীদের দেখাবে। এর ফলে বারবার ভিডিও স্কিপ না করে সহজেই উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারীরা।

জাম্প অ্যাহেড সুবিধা চালু হলে ইউটিউবে থাকা ভিডিওর নিচে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখা যাবে। তবে বাটনটিতে ক্লিক না করলে বর্তমানের মতোই পুরো ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউটিউবের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা জাম্প অ্যাহেড সুবিধা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা চালু করা হবে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি