রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

ইউটিউবে সংবাদভিত্তিক চ্যানেলের বিশ্ব সেরার তালিকায় যমুনা টেলিভিশন

বিশ্বের শীর্ষ ৫ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় দেশের যমুনা টেলিভিশন

গোটা বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের শীর্ষ সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড-এর র‍্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে। বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম। বস্তুনিষ্ঠতা ও দর্শক চাহিদার কথা মাথায় রেখে কন্টেন্ট দেয়ার কারণে মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবারের ভালোবাসা পেয়েছে যমুনা টেলিভিশন।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল আজ তাক। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন’র অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির অবস্থান ১০-এ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪ তম। পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান ৪০-তম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান ২৫-তম আর ইংরেজি সংস্করণের অবস্থান ৬১-তম। আল জাজিরা অ্যারাবিক আছে ৪২-তম অবস্থানে। দ্যা টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল ৯৪-তম অবস্থানে। তালিকায় শীর্ষ ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টও আছে (৫৯-তম অবস্থানে)। সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কন্টেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে।

এমন সাফল্যের রহস্য হিসেবে যমুনা নিউমিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ বলেন, দায়িত্বশীলতার সাথে সত্য ও সঠিক কন্টেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। পাশাপাশি, দৈনন্দিন নিউজ কন্টেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। এক কথায় কন্টেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টার করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি