বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

আরো ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব হবে ২০২৫ সালের মধ্যে : প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আগামী ২০২৫ সালের মধ্যে দেশে আরো ৩৫ হাজার আধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে কিশোরীগন প্রত্যক্ষ-পরোক্ষভাবে আইসিটি শিক্ষায় নিজেদের দক্ষ করে তুলতে উৎসাহিত হবে। তিনি বলেন এস এস সি ও এইচএসসি পাস শিক্ষার্থীদের আইটি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি প্রশিক্ষনার্থীদের মেন্টরিং, কোচিং ও মনিটরিং এর জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ” ইন্টারন্যাশনাল আইসিটি গার্লস ডে “উপলক্ষে এটুআই, গ্রামীণফোন,প্ল্যন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে জুমার লাইনে যুক্ত হয়ে প্রধান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন কিশোরীদের ভবিষ্যৎ কর্মসংস্থান মুখী, দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি, সাইন্স এন্ড টেকনোলজি ,ইঞ্জিনিয়ারিং ও গণিত বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। তা না হলে তারা পিছিয়ে পড়বে।

পলক আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক পর্যায় থেকেই কোডিং ও প্রোগ্রামিং ন্যাশনাল কারিকুলাম অন্তর্ভুক্ত করা হবে উল্লেখ করে বলেন আধুনিক বিশ্বে নিজেদের এগিয়ে নিতে প্রাথমিক পর্যায় থেকেই অংক ,ইংরেজি শিক্ষার পাশাপাশি প্রোগ্রামিং ও কোডিং শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরী। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষক অভিভাবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাহলে কিশোর কিশোরীগন আইসিটিতে সফলতা বয়ে আনতে সক্ষম হবে।

তিনি ইন্টারন্যাশনাল আইসিটি গার্লস ডে কে কার্যকর ও সার্থক করে তুলতে সরকার,ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সঠিক দায়িত্ব পালনের উপর জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি ওরাল মারফি, ব্রাক এর প্রতিনিধি কে এম মোর্শেদ,বাক্কো এর সভাপতি ওয়াহেদ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল, গ্রামীণফোনের হিউম্যান রিসোর্স প্রধান তানভীর হোসেন প্রমূখ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি