মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
33.9 C
Dhaka

আন্তর্জাতিক সম্মাননা পেল আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: “টুয়েন্টি টুয়েন্টি উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস্” এর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ক্যাটাগরিতে আন্তর্জাতিক সম্মাননা পেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”

রানার-আপ হিসেবে উক্ত ক্যাটাগরিতে সম্মানজনক এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডটির সনদ গ্রহণ করে আইডিয়া প্রকল্প। মালয়েশিয়ার অন্যতম শহর পেনাংয়ে অনুষ্ঠিত গত ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবারে “টুয়েন্টি টুয়েন্টি টেকফেস্ট লাইভ! এক্স রোড-টু-রোড- (ডাব্লুসিআইটি) মালয়েশিয়া হাইব্রিট ইভেন্টে “ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডাব্লুআইটিএসএ)” কর্তৃক বিশেষ উইটসা চেয়ারম্যান অ্যাওয়ার্ডসহ “টুয়েন্টি টুয়েন্টি উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস্” প্রদান করা হয়।

এবারে বিশ্বের ৪টি মহাদেশ থেকে মোট ১০ টি ক্যাটাগরিতে ১২ টি প্রাইভেট ও পাবলিক প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয় যেখানে প্রতিটি ক্যাটাগরিতে উইনারসহ ১০ টি রানার-আপ ও ২১টি মেরিট অ্যাওয়ার্ডস্ স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ৪ টি বিভাগে রানারআপ ও ২ টি বিভাগে মেরিট পুরস্কার পেয়েছে।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি  আইসিটি বিভাগের iDEA প্রকল্পের এই অর্জনসহ বাংলাদেশ থেকে অন্যান্য পুরস্কার বিজয়ীসহ দেশ-বিদেশের সকল অ্যাওয়ার্ড প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর দুরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সার্বিক তত্ত্বাবধানে আইসিটি বিভাগ “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা ভবিষ্যতে আরো সফল উদ্যোগ নিতে সকলকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদী।

ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। এবারের পুরস্কার সম্পর্কে উইটসা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর যেসব সংস্থা মানবজাতির জন্য সর্বাধিক উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। উইটসার ওয়েবসাইটে চেয়ারম্যান ইভোন চু জানান যে, উইটসার ২০ বছরের ইতিহাসে কখনোই এর বেশি মানসম্মত দক্ষ, অনন্য এবং উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও প্রকল্প পর্যালোচনার সুযোগ পাইনি। উইটসার সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি হচ্ছে গ্লোবাল আইসিটি এক্সিলেন্স পুরস্কার। তাইপেতে ঠিক ২০ বছর আগে আইটি ওয়ার্ল্ড কংগ্রেসে এ পুরস্কার প্রবর্তন শুরু হয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, আর্জেন্টিনা, কানাডার মতো দেশ এর সদস্য। বিশ্বের প্রতিটি কোন থেকে উদ্ভাবনী প্রতিষ্ঠানকে তুলে আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

এবারের “টুয়েন্টি টুয়েন্টি উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস্”-এ বাংলাদেশ থেকে অন্যান্য অ্যাওয়ার্ড বিজয়ীরা হচ্ছে কোভিড ১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ বিভাগে সিনেসিস আইটি লিমিটেড ও তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প, ইনোভেটিভ ই-হেলথ সলুসনস বিভাগে মাইসফটের মাই হেলথ বিডি, ভার্চ্যুয়াল হসপিটাল অব বাংলাদেশ, ই-এডুকেশন অ্যান্ড লার্নিং বিভাগে বিজয় ডিজিটাল।

মেরিট পুরস্কার হিসেবে ডিজিটাল অপরচুনিটি অর ইনক্লুশন বিভাগে নগদ এবং সাসটেইনেবল গ্রোথ বিভাগে ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি। বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত অন্যতম একটি আন্তর্জাতিক সংস্থা হল ডব্লিউআইটিএসএ বা উইটসা যেখানে সারা বিশ্বের ৮০টির বেশি দেশ এর সদস্য। মালয়েশিয়ায় গত ১৮ নভেম্বর ২০২০ বুধবার থেকে শুরু হয় তিন দিনের এই ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআিইটি) সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন পুরস্কার ঘোষণা করা হয় এবং সম্মেলনের ৩য় দিন ২০ নভেম্বর ২০২০ শুক্রবার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

“উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্প এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব  সৈয়দ মজিবুল হক জানান, “পাবলিক প্রাইভেট পার্টনারশিপ” ক্যাটাগরিতে আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং একই সাথে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং উইটসা অ্যাওয়ার্ড নির্বাচন কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য যে, আগামীবার এই আয়োজন বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তা আব্দুস শাহীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক...

সর্বশেষ

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি