শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

আগামী ২৮ মার্চ রোবো চ্যাম্প ২০২০

শিশু-কিশোরদের মাঝে সায়েন্স, টেকনলোজী, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স কে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এবং বাস্তব জীবনে বৈজ্ঞানিক ও গাণিতিক ধারণাগুলি প্রয়োগ করতে সেই সাথে রোবোটিক্স এর ব্যবহার এবং প্রয়োগ বুঝাতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম আগামী ২৮ মার্চ, ২০২০ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে সারাদিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে রোবটিক্স ওয়ার্কশপ ও সকার রোবট কম্পিটিশন “রোবো চ্যাম্প-২০২০”

উক্ত আয়োজনে সারাদেশ থেকে  স্কুল পড়ুয়া প্রায় ৪০ টি দল অংশগ্রহন করবে এবং প্রতি দলে ৬ জন করে অংশগ্রহনকারী থাকবে। ২য় শ্রেনী থেকে ৪র্থ শ্রেনী, ৫ম শ্রেনী থেকে ৭ম শ্রেনী ও ৮ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী, মোট ৩ টি গ্রুপে ভাগ হয়ে তারা কাজ করবে। শিক্ষার্থীরা এ সময় প্রথম পর্বে ৩ টি গ্রুপে ৩ টি ভিন্ন সকার রোবট তৈরী করবে অভিজ্ঞ মেন্টরদের তত্বাবধানে এবং ২য় পর্বে ৪০ টি দল কম্পিটিশনে অংশগ্রহন করবে। ৩ টি গ্রুপ থেকে ৬ টি দলকে চ্যাম্পিয়ন, রানার্স আপ ঘোষনা করা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, “শিশু কিশোরদের মাঝে রোবটিক্স নিয়ে নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করার জন্যে ৬৪ জেলায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম এই কর্মশালাটি আয়োজন করতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় চতুর্থ কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ মার্চ”

উক্ত আয়োজনে অংশগ্রহন করতে হলে অংশগ্রহনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানায় http://www.spacecampbd.com/robochamp/

আয়োজনটিতে এডুকেশন পার্টনার হিসেবে আছেন বই ঘর, ভেন্যু পার্টনার হিসেবে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ই-টিকেট পার্টনার ই-সফট।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি