শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

আকর্ষণীয় ডিল ও ভাউচার নিয়ে শুরু হল দারাজের ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন 

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) সফলভাবে তাদের সাত বছরের কার্যক্রম সম্পন্ন করেছে। এই  মাইলফলক অর্জন উপলক্ষে, সম্প্রতি, দারাজ ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ  নিয়ে এসেছে ‘৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন’। আকর্ষণীয় ডিল, অফার ও ভাউচারের সাথে এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে আজ (২ সেপ্টেম্বর) থেকে আগামী ৮ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায়, ক্রেতারা বিভিন্ন আকর্ষণীয় এবং সাশ্রয়ী ডিল উপভোগ করতে পারবেন, যেমন- শেক শেক ভাউচার, মিস্টেরি বক্স এবং ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় সহ মেগা ডিল। ক্যাম্পেইনে প্রি-পেমেন্ট ডিসকাউন্ট, আই লাভ ইউ ভাউচার এবং ফ্ল্যাশ সেলসও থাকবে। দারাজের এই ক্যাম্পেইনে ক্রেতারা আসল পণ্যের নিশ্চয়তার সাথে বিখ্যাত ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারবেন। এছাড়াও, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত থাকবে ফ্রি শিপিং  (ন্যূনতম অর্ডার মূল্য ১০০ টাকা)

ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে সাতটি সেরা ডিল ক্রেতারা কিনতে পারবেন :

১। রিয়েলমি নারজো৩০ ফোন মাত্র ১৮,৪৯০ টাকায়। ২। ভাইকান অ্যান্ড্রয়েড/স্মার্ট এইচডি এলইডি টিভি ৩২’’ মাত্র ১৪,৩১০ টাকায়। ৩। ইকো ফ্রেশ রিভার্স ওয়াটার পিউরিফায়ার মাত্র ৬,১০৮ টাকায়। ৪। শার্প এসজেসি ডিপ ফ্রিজার ১৬০ লিটার মাত্র ২৩,৮৪১ টাকায়। ৫। শাওমি এমআই স্মার্ট ব্যান্ড ৫ স্মার্টওয়াচ মাত্র ২,৩৩৬ টাকায়। ৬। অ্যাভিটা এসেনশিয়াল (NE14A2INC433-MB) ১৪ ইঞ্চি ল্যাপটপ মাত্র ২৪,৯৯০ টাকায়।৭। টাঙ্গাইল সফট রেড জামদানি শাড়ি মাত্র ১৪২৮ টাকায়

ব্র্যান্ডপ্রেমীরা তাদের পছন্দের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের আসল পণ্য আকর্ষণীয় অফার ও ডিলে সাশ্রয়ী মূল্যে কিনে এই বিশেষ সুযোগকে কাজে লাগাতে পারবেন।

এই ক্যাম্পেইনের কো-স্পন্সর হচ্ছে এপেক্স, ডাবর হার্বাল, ডেটল, রিয়েলমি, স্টুডিও-এক্স এবং স্যাভলন। ক্যাম্পেইনের ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্রুনো মোরেত্তি, ডেকো, ফ্যাব্রিলাইফ, ফোকালুর, লাফজ, লজিটেক, নোয়া, পুমা, রিবানা, রঙন হারবাল, টিপিলিংক, মোশন ভিউ, ট্রেন্ডজ, ইমামি এবং প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু। অ্যানিভার্সারি ক্যাম্পেইনের গ্লোবাল ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে সিকেইন, ইউগ্রিন, শাওমি, এসকেএমইআই স্টোর ও ওয়্যারেস্ট্রো। এছাড়া, ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার হচ্ছে বিঞ্জ, ঘুড়ি লার্নিং, হানসা হোটেল, ক্রিম অ্যান্ড ফাজ, আমারি হোটেল, স্কাই সিটি হোটেল, বার্গার কিং, ১৩৮ ইস্ট, ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন এবং ঢাকা মেট্রো।

এই ক্যাম্পেইনে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে থাকবে পেমেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), পিবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। ক্যাম্পেইন চলাকালীন, বিকাশে অর্থ প্রদান করলে ক্রেতারা তাৎক্ষণিক ১৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ২০০ টাকা) উপভোগ করতে পারবেন। আর, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ছাড় (দুইবার, প্রতি লেনদেনে সর্বোচ্চ ১৫০০ টাকা)।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি