শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

আইটি পল্লী আয়োজিত ৫ম নৌ-আইসিটি মেলার সফল সমাপ্তী

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের আইটিবিদদের সংগঠন আইটি পল্লীর আয়োজনে ২৭ সেপ্টেম্বর, ২০২২ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো এশিয়ার সর্ববৃহৎ “৫ম নৌ আইসিটি মেলা ২০২২”।

আইটি পল্লীর এবারের আয়োজনে দেশের ২ হাজার ৭০০ এর অধিক আইটিবিদ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে আইটি পল্লীর নিজস্ব স্টল, গোল্ড স্পন্সর ম্যাক্সহাব ও উইন্ডস্ট্রিম এর দুটি ছাড়া আরও ৮টি স্টলসহ সর্বমোট ১০টি স্টল ছিল। একাধিক সেমিনার অংশগ্রহণকারীদের আরও উৎফুল্ল করে তুলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি-র সম্মানিত চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার। প্রধান অতিথি অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন এবং তার বক্তৃতায় আইটি পল্লীর এ আয়োজনে ভূয়সি প্রশংসা করেন। আইটি পল্লী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম বলে মনে করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান। বিশেষ অতিথির ভাষণে তিনি বলেন, আইটি পল্লীর কার্যক্রমে মনে হচ্ছে এরা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ৫ম বারের মতো নৌআইসিটি মেলার থাকতে পেরে তিনি খুবেই আনন্দিত। প্রধান অতিথি ও বিশেষ অতিথির পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন আইএসপিএবি-র সভাপতি ইমদাদুল হক, বিসিএস এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সাহা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিএফডিএস এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান, আইএসপিএবি-র পরিচালক এস.এম জাকির হোসাইন। এছাড়া মেলায় স্পন্সররা সহ আইটি ইন্ডাস্ট্রির অনেক উজ্জ্বল নক্ষত্ররা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তৃতায় আইটি পল্লীর অগ্রগতি, উন্নতি এবং বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন।

আইটি পল্লীর সভাপতি বলেন বাংলাদেশের গ্রাম পর্যায়ে ৫০০ টাকায় ৫০ এমবিপিএস সংযোগ প্রদানে আইটি পল্লী কাজ করে যাবে। এছাড়া সাধারণ সম্পাদক তার বক্তৃতায় সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইটি পল্লীর কঠোরভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দ উপভোগ করে। ‍সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন। দিনব্যাপী প্রচুর নলেজ শেয়ারিং, প্রোডাক্ট, পুরস্কার, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি