বুধবার, এপ্রিল ২২, ২০২৬
34 C
Dhaka

অ্যামাজান ওয়েব সার্ভিসেস দীপ্তির সহযোগিতায় বাংলাদেশ ৫০ হাজার এডব্লিওএস এক্সপার্ট তৈরি করবে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: অ্যামাজন ওয়েব সার্ভিসেস দিপ্তীর সহযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবী তথ্যপ্রযুক্তি প্রেমীদের প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার এডবিøউএস এক্সপার্ট তৈরি করবে। বাংলাদেশে প্রথমবারের এডব্লিওএস এর সহযোগিতায় ১০ জন এক্সপার্টের সরাসরি তত্তাবধানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তী) যৌথভাবে ১৭ জুন ঢাকায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ডে ২০২৩ আয়োজন করে। চলতি বছর কয়েক হাজার আবেদনের প্রেক্ষিতে ও চাহিদা অব্যাহত থাকায় সবাইকে অংশ গ্রহণের সুযোগ দেয়া যায়নি বলে কর্তৃপক্ষ প্রতিবছর অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ডে আযোজন করবে এবং অংশগ্রহণের সুযোগ না পাওয়াদের জন্য চলতি বছরশেষের দিকে আরেকটি প্রোগ্রাম আয়োজন করার পরিকল্পনা করেছে।  

যুগান্তকারী এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের দক্ষ করে চাকরির সুযোগ তৈরিতে ড্যাফোডিল গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। সারা পৃথিবীতে এডব্লিওএস-এর দক্ষ মানব সম্পদ তৈরির  যে সুযোগ রয়েছে ড্যাফোডিল পরিবার তা গ্রহণ করবে। বাংলাদেশের এডুকেশন সিষ্টেমে এডবিøউএস কে সম্পৃক্ত করতে এবং কোর্স কারিকুলামে এডবিøউএস কে অস্তভর্‚ক্ত করতে আগ্রহী ড্যাফোডিল পরিবার এবং বাংলাদেশে এডব্লিওএস এর প্রশিক্ষণ পরিচালনা করবে দিপ্তী এবং ড্যাফোডিল পরিবার। 

বাংলাদেশে এডব্লিওএস ক্লাউড পরিষেবার প্রচারের জন্য এবং বাংলাদেশের বৃহত্তর দর্শকদের কাছে এডবিøউএস ক্লাউড পরিষেবার শক্তি ও প্রযুক্তির সামর্থ্যকে পরিচয় করিয়ে দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহায়তায় দীপ্তি এ উদ্যোগ নিয়েছে। এডব্লিওএস ৫০,০০০ প্রযুক্তি উৎসাহীকে এডব্লিওএস ক্লাউড সার্ভিসের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রযুক্তিখাতে বিপ্লব ঘটাতে প্রতিশ্রæতিবদ্ধ।

প্রশিক্ষণের উদ্যোগের পাশাপাশি, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অধীনে পাঁচটি পলিটেকনিক ইন্সটিটিউট এডবিøউএস একাডেমির মর্যাদা পেতে যাচ্ছে, যাতে ক্লাউডে শিল্প-স্বীকৃত সার্টিফিকেশন এবং ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি ডিজিটাল যুগে উন্নতির জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক জ্ঞান এবং দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা।

আগামি কয়েক বছরে এডব্লিওএস ৭০০,০০০ দক্ষ প্রযুক্তি পেশাদার তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। এডব্লিওএস এবং দিপ্তী বাংলাদেশে ডিজিটাল দক্ষতার ঘাটতি পূরণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সক্রিয়ভাবে কাজ করবে। শিল্প-নেতৃস্থানীয় জ্ঞান এবং দক্ষতার সাথে পেশাদার ব্যক্তিদের ক্ষমতায়নের মাধ্যমে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশে প্রযুক্তিগত অগ্রগতি আনয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিওএস) এর লিডার, সলিউশন আর্কিটেকচার, স্টার্টআপস মোহাম্মদ মাহদী-উজ জামান। বক্তব্য রাখেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, ।ন্সিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের সভাপতি এটিএমএ হামিদ, আমাজান ওয়েব সার্ভিসেসে এর প্রশিক্ষণ ও সাটিফিকেট বিভাগের প্রধান অমিত মেহতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

দিনব্যাপী এ আয়োজনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে স্বীকৃত অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিওএস) পেশাদার/ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হাতে-কলমে কর্মশালা, ক্লাউড- নেটিভ অ্যাপ্লিকেশন এবং মেশিন লার্নিং তৈরির পাশাপাশি অংশগ্রহণকারীদের ইউনিকর্ন স্টার্টআপের পরবর্তী প্রজন্ম তৈরির  রেসিপি সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং বিভিন্ন সেশনের মাধ্যমে অ্যামাজন ওয়েব সার্ভিসের ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেয়া। এছাড়া তথ্য প্রযুক্তিখাতের উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারী সারা বাংলাদেশের বিষয় বিশেষজ্ঞ, জাতীয় নেতা, শিক্ষক এবং ক্লাউড উৎসাহীদের সাথে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডবিøউএস) এর  ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানানো এবং নেটওয়ার্ক তৈরির বিভিন্ন আয়োজন।     

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিওএস) ক্লাউড ডে বাংলাদেশ ২০২৩ একটি অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট যা উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের একত্রিত করে। ইভেন্টে প্রযুক্তিগত ট্র্যাক, বিজনেস ট্র্যাক, ক্যারিয়ার ট্র্যাক এই তিনটি সমান্তরাল ট্র্যাক পরিচালিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি