বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

অনেক বিস্ময় নিয়ে আসছে ভিভোর নতুন মডেলের স্মার্টফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম সেগমেন্ট; এক্স সিরিজের নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো। মডেলের নাম ভিভো এক্স৮০ ৫জি। সূত্রমতে, খুব শিগগিরই নতুন মডেলের এই স্মার্টফোনটি দেশের স্মার্টফোন বাজারে নিয়ে আসা হবে।

এর আগে ভিভো’র এক্স৬০প্রো ও এক্স৭০প্রো স্মার্টফোনে পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা পেয়েছেন ভিভো গ্রাহকরা। কনটেন্ট ক্রিয়েটরদের কাছে ব্যাপক প্রশংসিতও হয়েছে ডিভাইসগুলো। এই ধারাবাহিকতা বজায় রেখে এক্স৮০ ৫জি স্মার্টফোনটিতেও রাখা হয়েছে কার্ল জেইসের তৈরি ক্যামেরা লেন্স। এর ওপরে প্রথমবারের মতো থাকবে ভিভো ভি১+ চীপ প্রযুক্তি। 

চীপটি তৈরি করতে ভিভো’র গবেষণা কর্মীদের আড়াই বছরেরও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ কাস্টমাইজড ইনটিগ্রেটেড সার্কিট চীপ যা দূর্দান্ত মানের ইমেজিং ও ভিডিওগ্রাফি নিশ্চিত করবে।

সেইসাথে কার্ল জেইসের অপটিক্সও থাকছে এই স্মার্টফোনে। থাকছে টি* কোটিং স্ট্যান্ডার্ড; যা ক্যামেরা লেন্সে আলোর ভারসাম্য বজায় রাখে। এছাড়া ফিচারটি আলোর প্রতিফলন কমাতে ও অনাকাঙ্খিত আলো নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। এর সাহায্যে সহজেই স্পষ্ট ও প্রকৃত রংকে ছবিতে ফুটিয়ে তোলা সম্ভব।

আলোচনার তুঙ্গে থাকা স্মার্টফোনটির আরেকটি ফিচার হলো জেইস প্রফেশনাল ভিডিও ফিচারস। এতে রয়েছে জেইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ্ যা বড় পর্দায় দেখার মত প্রফেশনাল ভিডিও ধারণ করতে পারদর্শী। এটি জেইস লেন্সের ইফেক্টগুলোকে নিখুঁতভাবে ব্যবহার করে এবং ভিডিও ও ছবিতে ওভ্যাল ফ্লেয়ার তৈরি করে থাকে।

জানা গেছে, টাইম ল্যাপস নামে আরো একটি মজার ফিচার থাকবে এই স্মার্টফোনে। টাইম ল্যাপস প্রযুক্তিতে ভিডিওতে ফ্রেম থাকে না, ফলে অনেক বড় ভিজ্যুয়াল পাওয়া যায়। একইসঙ্গে অনেক বড় পরিসরের হাইপার ল্যাপস মিলবে এই প্রযুক্তি ব্যবহার করে। ৩৬০ ডিগ্রি হরিজন লেভেলিং স্ট্যাবিলাইজেশন পেতে সহায়তা করে টাইম ল্যাপস প্রযুক্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি