শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

২৪ ডিসেম্বর পুঁজিবাজারে যাত্রা শুরু করবে রবি

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগামী ২৪ ডিসেম্বর থেকে লেনদেন শুরু করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ট্রেডিং  কোড ‘রবি’ দিয়ে এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করবে কোম্পানিটি।

৫২৩ দশমিক ৭ কোটি টাকার প্রাথমকি গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের ইতিহাসে বৃহত্তম ইস্যু নিয়ে যাত্রা শুরু করবে রবি। ফলে আইপিও কেনার জন্য আবেদনও পড়েছিল ৫ দশমিক ৭৪ গুণ বেশি।

ফিক্সড-প্রাইস মেথডে ১০ শতাংশ (ইমপ্লয়ি শেয়ারসহ) বা ৫২ দশমিক ৩৭ কোটি শেয়ার ছাড়ার জন্য চলতি বছরের ২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে রবি। প্রতি শেয়ার ১০ টাকা হিসেবে ওই মূলধন তোলার জন্য চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রবির আইপিও অনুমোদন করে বিএসইসি।

রবির আইপিওর জন্য মোট ১২ লাখ ৮০ হাজার ৪২৫ টি আইপিও আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ২৯০ জন আবেদনকারীকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। টেলিযোগাযোগ খাতের আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে রবির কোম্পানির কোড- ২৭০০৩ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে- ২৬০০৩।

২৪ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত অভিষেকের আগে তালিকাভুক্ত হওয়া উপলক্ষে একই দিন সকাল সাড়ে ৯টায় ডিএসই’র নিকুঞ্জের কার্যালয়ে রবি ও ডিএসই কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি