বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

টেকভিশন২৪ ডেস্ক :  স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাজের অনগ্রসর ৫০ জনকে বিনামূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ করে দেবে অনলাইন টিকিট এজেন্সি ২৪ টিকিট ডটকম (https://24tkt.com/)। ‘৫০ বছরে স্বাধীনতা, ৫০ জনের আকাশ দেখা’ স্লোগানে এই আয়োজনে নির্বাচিত সবাইকে ডোমেস্টিক রিটার্ন এয়ার টিকিট দেয়া হবে। যারা আকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই আকাশপথে ভ্রমণ করেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুযোগ দেয়া হবে। ২৬ মার্চ (শুক্রবার) স্বাধীনতা দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ টিকিট ডটকম সারাদেশে ভলান্টিয়ার টিমের মাধ্যমে সমাজের অনগ্রসর ৫০ জনকে খুঁজে বের করবে। দেশের কয়েকজন সেলিব্রেটি সরাসরি ভিন্নধর্মী এই উদ্যোগের সঙ্গে থাকবেন। যারা আকাশ পথে ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই প্লেনে ওঠেননি, সমাজে অন্যদের থেকে আলাদা বা সমাজে বিশেষ অবদান রেখে চলেছেন তাদের এ ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

এছাড়া যে কেউ চাইলে এই আয়োজনে কাউকে সম্পৃক্ত করতে নাম প্রস্তাব করতে পারবেন। এ জন্য ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ নিজের টাইমলাইনে #২৪টিকিট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারবেন। অথবা ২৪ টিকিটের ভেরিফাইড ফেসবুক https://www.facebook.com/24tkt পেজের ইনবক্সে বা info@24tkt.com এই ঠিকানায় মেইল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে পারবেন।

এ আয়োজন সম্পর্কে ২৪ টিকিটের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা ৫০ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও নানান ক্ষেত্রে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। অর্থনৈতিক সংকটে স্বপ্ন দেখতে বা ইচ্ছে পূরণ করার সাহস হয় না আমাদের। সমাজের যেসব অনগ্রসর মানুষ আকাশপথে ভ্রমণ করার স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন পূরণ করতে আমরা ভিন্নধর্মী এই আয়োজন করেছি। প্রথমবার এই আয়োজন ডোমেস্টিক হলেও আগামীতে ইচ্ছে পূরণ করতে বিনামূল্যে আন্তর্জাতিক ফ্লাইট দেয়ার চিন্তা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি