শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
30 C
Dhaka

রেজিস্ট্রেশন চলছে বিডিনগ ১৪তম সম্মেলনের

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চর্তুদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। আগামী ২৭ জুন -১ জুলাই, ২০২২ সম্মেলন অনুষ্ঠিত হবে।  ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে এক দিন বিডিনগ সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।

বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ এ প্রসঙ্গে বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি বিভিন্ন প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা  বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে ইন্টারনেটের ব্যবহারিক এবং একাডেমিক রিসার্চ এর উপর স্থানীয় প্রকৌশলীদের নিকট হতে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি।

সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdnog.org/bdnog14 ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি