শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.9 C
Dhaka

ভিভো ওয়াই২৭: চলছে প্রি-বুকিং, রয়েছে আকর্ষণীয় উপহার

টেকভিশন২৪ ডেস্ক: এলিট ডুয়েল রিং ডিজাইন, স্মার্ট আউটলুক, ৪৪ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এবং ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সান লাইট ডিসপ্লে নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই২৭। চলছে প্রি-বুকিং। পাশাপাশি লাকি ড্র এ অংশগ্রহণ করলে রয়েছে আকর্ষণীয় উপহার। চমৎকার রিরো এন১০, ২ বছর ওয়্যারেন্টি বৃদ্ধি করার সুযোগসহ উপহার হিসেবে আরো রয়েছে আকর্ষণীয় ছাতা।

রুচিশীল রঙ, চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই২৭ পাওয়া যাচ্ছে বারগেন্ডি বø্যাক এবং সি বøু নামক দুইটি সুন্দর কালারে। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলে চোখে পড়বে ভিন্নতা। নেই বক্স আকারের আলাদা ক্যামেরা সেগমেন্ট। এর পরিবর্তে নজর কাড়বে ক্যামেরা বাইরে সোনালি রিং। ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইনের সোনালি রঙ বাড়িয়েছে স্মার্টফোনের সৌন্দর্য্য।

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির চার্জে রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফ্লাশ চার্জার। একবার শতভাগ চার্জে টানা ১৬ ঘন্টার বেশি ভিডিও দেখা সম্ভব। সারা দিনের কাজে ব্যবহার করলেও এর চার্জ থাকবে প্রায় দেড় দিন পর্যন্ত। পাশাপাশি উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় ভিভো ওয়াই২৭ শতভাগ চার্জ হবে মাত্র এক ঘন্টারও কম সময়ে।

২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ দ্ধ ৭৬.১৭ দ্ধ ৮.০৭ মিমি। ওজন মাত্র ১৯০ গ্রাম। যা বেশ লাইট গ্রিপ দেয়। ২৩৮৮ দ্ধ ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সানলাইট ডিসপ্লে পাওয়া যাবে স্মার্টফোনটিতে। তাই রোদের আলোতেও ব্যবহার উপযোগী হবে ভিভো ওয়াই২৭ এর মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লে।

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করায় বেশ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। বাড়বে কাজের গতি। অ্যাপ পরিবর্তন এবং অ্যাপ ডেটা সংরক্ষণ হবে সহজ। সাথে রয়েছে ৬ জিবি র‌্যাম। তাই স্টোরেজের  চিন্তার অবসান হবে নিমিষেই। এক্সটেন্ডড র‌্যাম টেকনোলজি ৩.০ এর জন্য চাইলেই আরো ৬ জিবি র‌্যাম বাড়িয়ে নেওয়া সুবিধা রয়েছে। পাশাপাশি ১২৮ জিবি রম ব্যবহার করা যাবে দুর্দান্ত ভিভো ওয়াই২৭।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবি হবে জীবন্ত। টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। পাশাপাশি পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, ¯েøা-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচার তো থাকছেই।  

ভিভো ওয়াই২৭ এর দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি