শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

বাংলাদেশে এলো ভারতের বিখ্যাত ব্র্যান্ড ‘বোট

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের সব চেয়ে বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বোট’ দেশের বাজারে যাত্রা শুরু করলো। বাংলাদেশে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে ডিএক্স গ্রুপের সাথে চুক্তি সাক্ষর করে বোট। চুক্তি অনুযায়ী ডিএক্স গ্রুপ দেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে বোট’র পণ্য পরিবেশন করবে।

বোট’র পণ্যগুলোর মধ্যে রয়েছেটিডাব্লিউএসস্মার্টওয়াচনেবকব্যান্ডহেডফোনস্পিকারচার্জার-সহ আরও অনেক কিছু। ভারতের বাজারে ‘বোট’ তুমুল জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের কাছেও ব্র্যান্ডটি জনপ্রিয় হবে বলে ডিএক্স গ্রুপ ও বোট কর্তৃপক্ষের আশা।

এ বিষয়ে বোট’র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার আমান গুপ্তা বলেনডিএক্স গ্রুপের সাথে বোট’র ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ বাংলাদেশের প্রযুক্তি প্রেমী ভোক্তাদের ডিজিটাল লাইফস্টাইল পণ্য নির্ভর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালণ করবে। এছাড়াও বোট’র বিশ্বমানের লাইফস্টাইল পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তা পর্যায়ে সুনিশ্চিত করে দেশের প্রযুক্তি নির্ভর বাজার ত্বরান্বিত করবে। এরই ধারাবাহিকতায় বোট’র পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমরা ডিএক্স গ্রুপকে প্রদান করবো। 

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেনমাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ ডিএক্স গ্রুপের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তারই ধারাবাহিকতায় ডিএক্স গ্রুপ সব সময় ভোক্তাদের বিশ্বমানের ডিজিটাল লাইফস্টাইল পণ্যের চাহিদা মেটাতে বদ্ধ পরিকর। সম্প্রতি ‘বোট’ এর সঙ্গে আমাদের পার্টনারশিপ এরই একটি প্রতিচ্ছবি।

উল্লেখ্য, ‘বোট’ এর মূল প্রতিষ্ঠান ইমেজিন মার্কেটিং লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা আমান গুপ্তা এবং সামির মেহতা উভয়েরই রয়েছে লাইফস্টাইল বিভিন্ন পণ্যের উপর বিস্তর অভিজ্ঞতা। পণ্য সরবরাহের দিক দিয়ে বর্তমানে বোট ভারতে একটি নেতৃস্থানীয় অডিও এবং ওয়্যারেবল পণ্যের প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় ইমাজিন মার্কেটিং কোয়ালকম এবং ডলবির মতো গ্লোবাল ব্র্যান্ডের সাথে অফিশিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির বর্তমানে দিল্লিমুম্বাই এবং বেঙ্গালুরুতে তাদের অফিস রয়েছে।

অপরদিকে ডিএক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। প্রতিষ্ঠানটির ইকোসিস্টেমে রয়েছে মোট ১২টি ব্যবসা। এগুলো মূলত ডিস্ট্রিবিউশনরিটেইল এবং সার্ভিস ডোমেইন কেন্দ্রিক। প্রতিষ্ঠানটি তার সফলতায় অবিচল প্রতিশ্রুতিবদ্ধ থাকার ফলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্টফোন ও ডিজিটাল লাইফস্টাইল পণ্য ডিস্ট্রিবিউটর। এছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশের সব চেয়ে বড় স্মার্টফোন রিটেইল চেইন এবং দেশের এক নম্বর আফটার-সেলস সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি