শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

ইন্টেল আই৭ প্রসেসরে রেডমি বুক ১৪, রয়েছে ১৬ জিবি র‌্যাম

টেকভিশন২৪ ডেস্ক:  শাওমি তাদের হোম মার্কেটে রেডমি বুক ১৪ নামের একটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে। ডিভাইসটি ১৮০-ডিগ্রি পর্যন্ত বাঁকিয়ে ব্যবহার করা যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

রেডমি বুক ১৪ (২০২৩) ল্যাপটপে সরু বেজেল পরিবেষ্টিত ১৪-ইঞ্চির ২.৮কে (২৮৮০x১৮০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১৬:১০ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৩০০ নিট ব্রাইটনেস, ১০০% sRGB কালার গ্যামেট, ডলবি ভিশন এবং ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ল্যাপটপে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর। আবার গ্রাফিক্স কার্ড হিসাবে ইন্টেল আইরিশ এক্সই জিপিইউ পাওয়া যাবে। শাওমির এই নয়া ডিভাইসে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত PCIe 4.0 স্টোরেজ বিদ্যমান। এটি লেটেস্ট উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, রেডমি বুক সিরিজের এই নয়া ল্যাপটপটি এনএফসি (NFC) ওয়ান-টাচ ট্রান্সমিশন, ওয়ান-কি হটস্পট, ডলবি অ্যাটমস এবং পোর্ট্রেট সেন্টারিং প্রযুক্তির সাপোর্ট অফার করে। অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ফোর-মাইক আর্কিটেকচার এবং এআই নয়েজ রিডাকশন ফিচার সমর্থিত সাউন্ড সিস্টেম রয়েছে। এই ল্যাপটপে – কীবোর্ড ও মাউস শেয়ারিং, অ্যাপ্লিকেশন ট্রান্সফার এবং মিররিং এক্সপ্যানশনের মতো অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে। এছাড়া কীবোর্ড ব্যাকলাইটিং এবং ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন বৈশিষ্ট্যের সুবিধাও রয়েছে।

এর বডিতে রয়েছে অল-অ্যালুমিনিয়াম চ্যাসিস বডি। এটি ইন্টিগ্রেটেড হিঞ্জ ডিজাইন অফার করে, যা ইউজারকে এই ল্যাপটপের স্ক্রিন প্যানেলকে ১৮০-ডিগ্রি পর্যন্ত বাঁকানোর অনুমতি দেবে। ডিভাইসের কানেক্টিভিটি মধ্যে রয়েছে – ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৬ই, NFC, MIMO, এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ জেন পোর্ট এবং ইউএসবি ২.০ পোর্ট।

পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫৬ওর্য়াড ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। ডিভাইসটির সাথে একটি ১০০ ওয়াট GaN ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। ল্যাপটপের ওজন মাত্র ১.৩৭ কেজি। এটিকে – স্টার গ্রে এবং স্টারলাইট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি