শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

বছরের প্রথমার্ধে ১৫ শতাংশ মুনাফা অর্জন হুয়াওয়ের

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে নিজের আর্থিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল সেভাবেই এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে হুয়াওয়ের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে ২০২৩ সালের প্রথমার্ধে এর আয় হয়েছে ৩১০.৯ বিলিয়ন (চীনা ইউয়ান)। 

বাণিজ্যিক প্রতিবেদন অনুযায়ী বছর প্রতি তিন দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি ও ১৫ শতাংশ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর আইসিটি অবকাঠামো ব্যবসা থেকে ১৬৭ দশমিক দুই বিলিয়ন, কনজ্যুমার বিজনেস থেকে ১০৩ দশমিক পাঁচ বিলিয়ন, ক্লাউড বিজনেস থেকে ২৪ দশমিক এক বিলিয়ন, ডিজিটাল পাওয়ার থেকে ২৪ দশমিক দুই বিলিয়ন এবং ইন্টেলিজেন্ট অটোমোটিভ সল্যুশন (আইএএস) বিজনেস থেকে এক বিলিয়ন চীনা ইউয়ান আয় করেছে।    

হুয়াওয়ের রোটেটিং চেয়ারওম্যান সাবরিনা মেং বলেন, “আমাদের প্রতি সমর্থনের জন্য গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ। সবাই একসাথে নিবেদিতভাবে কাজ করার জন্য আমি পুরো হুয়াওয়ে টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রাহক ও সহযোগীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা (ইন্টিলিজেন্স) এবং ডিকার্বনাইজেশন সংক্রান্ত মৌলিক প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছি। ২০২৩ সালের প্রথমার্ধে আমাদের আইসিটি অবকাঠামো ব্যবসা ও কনজ্যুমার বিজনেস ভালো অবস্থানে ছিল। এছাড়া, আমাদের ডিজিটাল পাওয়ার ও ক্লাউড ব্যবসা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ইন্টিলিজেন্ট কানেক্টেড ভেহিকেল (যানবাহন) সংক্রান্ত বিভিন্ন সল্যুশন বাজারে সাড়া ফেলেছে।”  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখানে প্রকাশিত আর্থিক তথ্য আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসের মান মেনে হিসাব করা হয়েছে। এসব তথ্য আর্থিক বিবরণী নিরীক্ষায় প্রাপ্ত ফলাফল নয়।

পাশাপাশি ২০২৩ সালের জুন শেষে বিনিময় হার: ১ ইউএস ডলার = ৭.২৫৪৩ চীনা ইউয়ান (সোর্স: এক্সটার্নাল এজেন্সিস)।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি