বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

পৃথিবীতে আছড়ে পড়ছে নাসার স্যাটেলাইট

টেকভিশন২৪ ডেস্কঃ প্রায় চার দশক পর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে মহাকাশে অবস্থান করা নাসার একটি স্যাটেলাইটের। যা ‘আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ইআরবিএস)’ নামে পরিচিত।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে, রোববার রাতে বা এর ১৭ ঘণ্টার মধ্যে ভূপৃষ্ঠে এটি আছড়ে পড়বে।

১৯৮৪ সালে মহাকাশে ‘চ্যালেঞ্জার’ স্পেস শাটলের মাধ্যমে এটি উৎক্ষেপিত করা হয়। পৃথিবী কীভাবে সূর্য থেকে শক্তি শোষণ ও বিকিরণ করে তা নিয়ে গবেষণা করতে প্রাথমিকভাবে কেবল দুই বছরের জন্য এটি মহাকাশে পাঠিয়েছিল নাসা।

তবে, ২০০৫ সালে অবসরে পাঠানোর আগ পর্যন্ত এটি ওজন স্তর ও অন্যান্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন বলেছে, প্রায় আড়াই টনের ‘বস্তুটি’ যে কোনো সময় ভূপৃষ্ঠে আছড়ে পড়বে।

নাসার তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠে পুনরায় নামার আগে স্যাটেলাইটের বেশিরভাগ অংশ জ্বলে যাবে। তবে, এর কিছুটা অংশ থাকার সম্ভাবনা রয়েছে।

নাসা আরও বলেছে, স্যাটেলাইটের ধ্বংসাবশেষ কোনো কিছুর ওপর পড়ার সম্ভাবনা ‘অনেক কম’। এইসব ধ্বংসস্তুপ পৃথিবীর কোনো জনগোষ্ঠির ওপর সরাসরি পড়লেও এতে শারীরিক আঘাতের ঝুঁকি ১০ হাজার ভাগের এক ভাগ।

তবে, পৃথিবীর আনুমানিক জনসংখ্যা ৮০০ কোটি হওয়ায় ১০ হাজার ভাগের এক ভাগও কোনো ছোট সংখ্যা নয়।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, রোববার রাতে বা এর ১৭ ঘণ্টার মধ্যে এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়বে । তবে, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক অলাভজনক সংস্থা ‘অ্যারোস্পেস কর্পোরেশনের’ বলছে, এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে সোমবার সকালে বা এর ১৩ ঘণ্টার মধ্যে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি