শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.5 C
Dhaka

নারীদের ই-স্পোর্টস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সেলেস্টিয়ালস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের  ইতিহাসে প্রথম নারী ই-স্পোর্টস চ্যাম্পিয়নশীপ আয়োজন করে বেসিস। প্রথমবারের মতো পুরুষ গেমারদের পাশাপাশি নারী গেমারদের জন্য ছিল ই-স্পোর্টস। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপোতে’ এই ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এতে বিজয়ী হয়েছে টিম সেলেস্টিয়ালস। এছাড়া ২য় স্থান অর্জন করেছে ওয়াসাবি সাইরেন এবং তৃতীয় স্থান অর্জন করে টিম জেটস অফ। বিজয়ী দল হিসেবে তারা সর্বমোট ১ লাখ টাকা পেয়েছে।

৫০ জন নারীর ৮টি টিম ই-স্পোর্টসে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে তিনটি টিম ফাইনালে অংশগ্রহণ করে। ভ্যালোরেন্ট পিজি গেমে অংশ নেয় তারা।

পাশাপাশি পুরুষদের প্রায় ৮০টি টিমের ৫০০ জন এই খেলায় অংশ নিয়েছে। ভ্যালোরেন্ট, সিএসগো, এমএলবিবি এবং ফিফা গেমে অংশ নেয় তারা। সিএসগো গেমে ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে টিম গ্রেড বাইবারস, আনারআপ হয়েছে ম্যান আই লাভ ফিশিং। ভ্যালোরেন্ট গেমে চ্যাম্পিয়ন হয়েছে টিম এক্সেজেলিস স্পোর্টস, রানারআপ হয়েছে টিম হেড হান্টার্স। অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে মোট ৬ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু ও তানভীর হোসেন খান। তিনি বলেন, গেমারদের অংশগ্রহণে গেমিং আয়োজনটা বেশ সুন্দর হয়েছে। এইটাকে আরও স্কিলফুল করতে হবে। এখানে যারা জয়লাভ করেছে তাদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত হতে হবে।
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মূল আয়োজক অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড। পিসি স্পন্সর গিগাবাইট এবং অরজ।

অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড কো-ফাউন্ডার সোলাইমান হাসান বলেন, প্রচুর সাড়া পেয়েছি গত ৪ দিন। ই-স্পোর্টসের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ হচ্ছে প্রযুক্তি ও ইন্টারনেটের বিস্তৃতি। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ আমাদেরকে ভার্চ্যুয়ালি একে অন্যের সাথে যুক্ত থাকতে সাহায্য করছে, যার ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও সহজ হয়ে উঠছে। পাশপাশি ভালোমানের গেমিং সরঞ্জাম ও কম্পিউটার আগের চেয়ে সহজলভ্য হয়েছে, যার ফলে আরও বেশি মানুষ ই-স্পোর্টসের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

গেমে অংশ নেওয়া আরিফুর রহমান জানান, বেসিস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৩ ইভেন্ট হলো আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এই ইভেন্টে বিভিন্ন ধরনের গেম খেলা গিয়েছে। ভ্যালোরেন্ট, মোবাইল লেজেন্ড, ব্যাং ব্যাং থেকে শুরু করে সিএসগো এবং ফিফা গেমের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ভ্যালোরেন্ট সব থেকে ভালো লেগেছে, কারণ এই গেমটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়।

প্রতিনিয়ত গেমার বৃদ্ধি পাওয়ায় আকাশচুম্বী জনপ্রিয়তার দিকে এগুচ্ছে ই-স্পোর্টস। ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে প্রতিযোগীদের অংশগ্রহণে যে প্রতিযোগিতামূলক ভিডিও গেমস খেলা হয়, সাধারণত তাকেই ইলেকট্রনিক স্পোর্টস বলা হয়। নিছক বিনোদনের পাশাপাশি অনেক সময় বাণিজ্যিক পরিসরেও ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি