সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বীমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্ক:  এখন থেকে ঘরে বসেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের যেকোনো ধরনের বীমার কিস্তি দেওয়া যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে। পাশাপাশি আগামীতে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে নির্বাচিত জীবন বীমা পলিসি কেনাও যাবে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে নগদ লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে নগদ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকেরা তাদের লোকো বীমা, একক বীমা এবং ইসলামী বীমার প্রথম বছরের ফি এবং প্রিমিয়াম নবায়ণ ফি পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এর মাধ্যমে। পাশাপাশি যারা আগামীতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমার পলিসি কিনতে চান, তারা খুব সহজেই দেশের যেকোনো প্রান্তে বসে নগদ অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন এমএলআই-এর নির্বাচিত জীবন বীমা পলিসি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী, বিজনেস সেলস বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ব্যাংক, ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ, ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স বিভাগের কী-অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ।

এ ছাড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ তারেক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) মিঞা মো. মশিউর রহমান।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন ধরনের বীমার পলিসি পরিশোধের নতুন এই সেবা নিয়ে নগদ-এর চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, নগদ যত বেশি সম্ভব মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় নিয়ে আসতে চায়। মানুষের দৈনন্দিন প্রতিটি কাজ এই প্লাটফর্মে নিশ্চিত করতে চায় নগদ। তারই অংশ হিসেবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সাথে এই চুক্তি। মানুষ তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতে ইন্স্যুরেন্স-এর বিভিন্ন প্রিমিয়াম কেনা ও টাকা জমা দেওয়ার কাজ আরো সহজে করতে পারবেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি