শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

তথ্যপ্রযুক্তির সাংবাদিক সংগঠন টিএমজিবির নতুন কার্যনির্বাহী কমিটি

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হল। ২০২৩-২৪ মেয়াদে পুনরায় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুরসালিন হক জুনায়েদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর (আইইবি) সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান (এটিএন নিউজ), সহ-সভাপতি (গভ. অ্যান্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম (এনটিভি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ (টেকভিশন২৪ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী (নিউজনাউ বাংলা ডট কম)। এছাড়া কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন (নয়া দিগন্ত) ও মো. রহিম শেখ (জনকণ্ঠ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি।

নির্বাচনের আগে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের সংগঠনের বিস্তারিত কার্যক্রম এবং কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ গত বছরের আর্থিক প্রতিবেদন বার্ষিক সাধারণ সভায় তুলে ধরেন। এরপর সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিবেদন দুটি পাশ হয়। পরে গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি