বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ১০ ফ্রিল্যান্সার ও ১ প্রতিষ্ঠানকে সম্মানান দিলো বিএফডিএস

টেকভিশন২৪ প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে ১০ ফ্রিল্যান্সার ও একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)। রবিবার সন্ধ্যায় মিরপুরের একটি কনভেনসন সেন্টারে নির্বাচিতদের হতে ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামাল।

সম্মাননা অর্জনকারীরা হলেন- ফ্রিল্যান্সার নাহিদা আক্তার, সায়মা শওকত, আব্দুল্ল আল ফারুক অন্তু, মো. রেজুয়ান আহমেদ রাব্বী, জাকারিয়া স্বপন, ফারজুক আহমেদ, নাফিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান, ইরফানুর রহমান এবং মিনহাজুল আসিফ।

ফ্রিল্যান্সারদের আয় ও কাজের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেওয়া হয় বলে জানিয়েছেন বিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান।

এ উপলক্ষে ফ্রিল্যান্সারদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই ফ্রিল্যান্সারদের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামাল। এসময় বাংলাদেশের টাকা নিয়ে প্রবাসে গিয়ে তারপর বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কিন্তু ফ্রিল্যান্সাররা টাকা খরচ না করে দেশে বসেই রেমিটেন্স আনছে। কিন্তু ব্যাংক থেকে ফ্রিল্যান্সারদের ইনসেনটিভ কেটে নেওয়া হচ্ছে। আইসিটি বিভাগ উপজেলা-ভিত্তিক যে প্রশিক্ষণ দেয়া হবে তা যেন সত্যিকারের ফ্রিল্যান্সার বানানো হয়।

জবাবে মোস্তাফা কামাল জানিয়েছেন, আগামী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ফ্রিল্যান্সাররা ডলার আয় করার পরই সনদ বা স্বীকৃতি পাবেন। আগামীতে ফ্রিল্যান্সাররাও যেনো সিআইপি মর্যাদা পায় তা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রামের ছেলে-মেয়েরা যেন টাকা খরচ করে বিদেশে না যেয়ে ফ্রিল্যান্সার হয়ে আয় করতে পারে সেই জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফ্রিল্যান্সিং এর পর এবার ন্যানো টেকনোলজি নিয়েও আমরা কাজ শুরু করেছি।    

মোস্তাফা কামাল আরও বলেছেন, আমরা চাই ফ্রিল্যান্সাররা যেনো সবাইকে নিয়ে ভালো থাকতে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠান গড়ে তুলেন। ফ্রিল্যান্সিং-এর পাশাপাশি আপনারা সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ হন। দেশের মধ্যেও এর বড় বাজার আছে। দেশের ব্যাংক এর নিরাপত্তা জোরদার করতে আমরা এখন বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয় অন্তর্ভূক্ত করছি। আমরা যেনো পরাধীন না থাকি। আমরাও তাইওয়ানের মতো হতে চাই।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা ব্যাংক ডেপুটি ম্যানেজার মো. সাদিকুর রহমান বলেন, আমরা ফ্রিল্যান্সিং-কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এ জন্য প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারদের পাশাপাশি একেবারে নতুন ফ্রিল্যান্সারদেরও আমাদের প্লাটফর্মে আনতে চাই। একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে একটি কাঠামো তৈরি করছি।

কেবল ব্যক্তি পর্যায়েই নয়; প্রাতিষ্ঠানিক পর্যায়েও ফ্রিল্যান্সারদের পাশাপাশি প্রযুক্তি খাতে যেন ব্যাংকগুলো ক্রেডিট ফ্যাসিলিটি ইনহেন্স করে সে বিষয়ে গুরুত্বারোপ করেন বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু। এছাড়াও ফ্রিল্যান্সারদের কম মূল্য এবং সাধ্যের অতিরিক্ত প্রতিশ্রুতি না দেয়ার আহ্বান জানান তিনি।

এইচটিপিপুল এর পার্টনার ডাইরেক্টর মুনাফ মজিব চৌধুরী দক্ষতার চেয়েও ফ্রিল্যান্সারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘সময়’। এই সময়ের সর্বোত্তম ব্যবহারে ফেসবুক’র অ্যালগরিদমকে কতটা নিজেদের অপারচুনিটি তৈরিতে ব্যবহার করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। কমিউনিটি বিল্ডআপ করতে চেষ্টা করছি। যারা আমাদের অংশীদার নয় তাদেরও প্রশিক্ষণ দিচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনেরর চেয়্যারম্যান নাজমুল ইসলাম ও বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়্যারম্যান, সাহিত্যিক সংগঠক জসিম উদ্দিন জয়। আবৃত্তি, নৃত্য আর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি