বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

নেডারল্যান্ডসে ‘ডাচ ডিজাইন সপ্তাহ-২০২২’ এ বাংলাদেশী উদ্যোক্তাদের অংশগ্রহণ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: নেডারল্যান্ডসে আইন্ডহোভেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ডাচ ‘ডিজাইন সপ্তাহ-২০২২’ নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ হতে এপেক্স লেদার, ওয়ালটন, এসিআই, নারিশ, বেনিবুননের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য উদ্যোক্তাগন অংশগ্রহণ করে। তারা এই ডিজাইন সপ্তাহে যুক্ত ১৫০০ উদ্ভাবনী ডিজাইনারদের মধ্যে অনেকের সাথে মতবিনিময় করেন।

প্রতি বছর শত শত ডিজাইনার ইউরোপের অন্যতম বৃহত্তম এই ডিজাইন ইভেন্টে মিলিত হন যেখানে উদীয়মান ডিজাইন, উদ্ভাবন, নতুন উপকরণ, টেকসই ধারণাগুলো ইউরোপ এবং তার বাইরের উদ্যোক্তাদের কাছে প্রদর্শিত হয়।

এপেক্স-এর সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ভোক্তা চাহিদা ও টেকসই পন্যের ভবিষ্যৎ কেমন হবে, সে বিষয়ে ধারণা পাওয়ার জন্য ডাচ ডিজাইন সপ্তাহ অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ উৎস। বাংলাদেশ পণ্য ও সেবা বিক্রি থেকে নিজস্ব ব্র্যান্ড তৈরি ও ডিজাইনে রূপান্তরিত হতে শুরু করেছে, এবং ডাচ ডিজাইন সপ্তাহে অংশগ্রহণ বাংলাদেশীদের জন্য উদ্ভাবনী শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। এই ধরনের সম্পৃক্ততা অবশ্যই পরবর্তী প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করবে। নেদারলেন্ডস এবং বাংলাদেশে উভয়েই একসঙ্গে উদ্ভাবনী প্রকল্পে যুক্ত হয়ে উতপাদনে দক্ষতা বাড়াতে পারে।

বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ইভেন্টে ওয়ালটন, ডিজাইন একাডেমি আইন্ডহোভেনের (DAE) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

এসিআই-এর পরিচালক (প্লাস্টিক) প্রদীপ কুমার পোদ্দার ডিজাইন উইকের স্টলে প্রিমিয়াম ল্যাম্প তৈরিতে পুনর্ব্যবহৃত মাছ ধরার জালের ব্যবহার দেখে বাংলাদেশেও প্লাস্টিক পণ্যের রিসাইক্লিং শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডিজাইন বিশেষজ্ঞ এবং ডাচ ডিজাইন সপ্তাহের প্রাক্তন পরিচালক হ্যান্স রবার্টাস, বাংলাদেশী নির্মাতাদের কাছে ফিলিপস প্রতিষ্ঠার পর অদ্যবধি উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের ডিজাইনের উন্নয়নের ধারা তুলে ধরেন। এছাড়া, পণ্যের ডিজাইন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে কিভাবে প্রতিযোগিতা করতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ডাচ ডিজাইন সপ্তাহের ২২-তম সংস্করণে বাংলাদেশ প্রথমবারের মতো এই ব্যতিক্রমী ডিজাইন মিটের উদ্যোগ গ্রহণ করে। ভবিষ্যতে আরো অনেক সৃজনশীল বাংলাদেশী কোম্পানি এইডিজাইন সপ্তাহে যুক্ত হওয়ার বিষয়ে ডাচ প্রতিষ্ঠাণগুলোর নিকট তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ আয়োজনে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবা্সের সাথে যুক্ত ছিল আইন্ডহোভেন ইন্টারন্যাশনাল প্রজেক্ট অফিস (EIPO), মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাসট্রিস (MCCI), ফ্রন্টিয়ার ফান্ড, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি