শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বিকাশ ও বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উৎসব

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, কুইজ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো দেশব্যাপী ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’ এর দ্বিতীয় আসর। বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গনে ঢাকার ৮৩টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় এই বিজ্ঞান উৎসব। পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিজ্ঞান উৎসব।

আজ (শনিবার) সকালে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ), বিজ্ঞান চিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ ভুইয়া, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবিব, কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, বিকাশের জেনারেল ম্যানেজার সায়মা আহসান, গবেষক ও অধ্যাপক মির্জা হাসানুজ্জামান, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার সহ আরো অনেকে।

’বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করার লক্ষ্যে আয়েজিত এই উৎসবের উদ্বোধনী পর্বে ঢাকার ৮৩ টি স্কুলের শিক্ষার্থীরা দলগতভাবে প্রায় ৯৭ টি প্রকল্প উপস্থাপন করে। প্রকল্প উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীরা কুইজ পর্বেও অংশগ্রহণ করে। বিজ্ঞান প্রকল্পের সেরা দশটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, কুইজে অংশগ্রহণকারী নিম্ন মাধ্যমিকে সেরা ১০ বিজয়ী ও মাধ্যমিকে সেরা ১০ বিজয়ীকে পুরস্কার বিতরন করা হয়।

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। সারাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “যারা বিজ্ঞানী হতে চাও, তাদের বিজ্ঞানভিত্তিক সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি, নতুন নতুন এক্সপেরিমেন্ট এর মাধ্যমে বিজ্ঞানের প্রতি নিরলস সাধনা করে যেতে হবে।”

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) বলেন, “বিজ্ঞানের প্রসারে শিক্ষার্থীদের এই সুযোগের সঙ্গে যুক্ত থেকে বিকাশ গর্বিত। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও চিন্তাশক্তির বিকাশ ঘটাবে। এইসব মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই বিজ্ঞানের যাত্রা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

বিজ্ঞান চিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, “শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে এই উৎসবে। এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের বিজ্ঞানী যারা তাদের উদ্ভাবন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি চমক হিসেবে ছিলো লেখক, গণিতবিদ, বিজ্ঞান বক্তাদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। এছাড়া আয়োজন ছিলো বিজ্ঞান ম্যাজিক ও রোবট প্রদর্শনীর।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি