শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
30.3 C
Dhaka

টেকনো এর নতুন ল্যাপটপ: একবার চার্জে চলবে ২৪ ঘণ্টা!

টেকভিশন২৪ ডেস্কঃ মেগাবুক সিরিজের নতুন ল্যাপটপ বাজারে এনেছে টেকনো। দুবাইয়ের এক ইভেন্টে টেকনো মেগাবুক এস১ ল্যাপটপটি উন্মোচিত করা হয়। প্রিমিয়াম মূল্যের এই ল্যাপটপে স্মার্ট এআই ফ্রন্ট ক্যামেরা, ফেস ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লারসহ একাধিক কার্যকরী ফিচার রয়েছে।

টেকনোর নতুন এই ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চি টাচ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ। ৩.২-কে রেজুলেশনের ল্যাপটপের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৫০ নিট। এই লাইটওয়েট ল্যাপটপটিতে দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়া রয়েছে ব্যাকলিট কীবোর্ড এবং বড় আকারের টাচপ্যাড।

মাইক্রোসফটের লেটেস্ট উইন্ডোজ ১১ চালিত এই ল্যাপটপের ওজন ১ কেজি ৩৫ গ্রাম। ল্যাপটপটিতে থাকছে ১৬ জিবি র‌্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ। কানেক্টিভিটিতে রয়েছে দুইটি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক।

আইস স্টর্ম কুলিং সিস্টেম এবং ডুয়েল ফ্যানের এই ল্যাপটপ ব্যবহারকারীদের দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্স দেবে। ডিভাইসটিতে ছয়টি স্পিকার রয়েছে। ভিডিও কল করার জন্য ল্যাপটপটিতে থাকছে এআই ইএনসি-এনাবেলড ডুয়েল মাইক্রোফোন।

পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপটিতে ৭০ডব্লিউএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। টেকনোর দাবি, একবার ফুল চার্জে টানা ২৪ ঘণ্টা চলবে এই ল্যাপটপ।

ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি