শনিবার, জুলাই ২৫, ২০২৬
31.5 C
Dhaka

ইনফিনিক্স চার্জআপ বিজয়ীদের পুরস্কার দিলেন পাইলট-সাইমন

ভক্তরাই একটি দলের আত্মবিশ্বাস গড়ে তোলে। জয়-পরাজয় সবক্ষেত্রেই তারা দলের সাথে থেকে সমর্থন জোগান। টাইগার ভক্তদের এই অদম্য ভালোবাসার প্রতি সম্মান জানাতে সম্প্রতি ঢাকার ক্রিকেটারস কিচেনে ‘রোয়ার ফর টাইগারস’ অনুষ্ঠানের আয়োজন করে ইনফিনিক্স।

সেখানেই ইনফিনিক্স চার্জআপ বাংলাদেশ।স্যোশাল মিডিয়া কনটেস্ট বিজয়ীদের পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং অভিনেতা সাইমন সাদিক।

অনুষ্ঠানে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ সরাসরি দেখার আয়োজন করা হয়। পাশাপাশি সেখানে ছিল চলমান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টাইগার ভক্তদের সাথে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ইনফিনিক্স বাংলাদেশের কর্মকর্তারা।
আয়োজনের প্রশংসা করে খালেদ মাসুদ পাইলট বলেন, “চমৎকার একটি আয়োজন করেছে ইনফিনিক্স।

আজকে আমরা এখানে ইতিহাসের একটি অংশের সাক্ষী হওয়ার জন্য একত্রিত হয়েছি। আমরা জীবন থেকে যা চাই, সবসময় আমরা তা পাই না। কিন্তু, তাই বলে কি আমরা এগিয়ে যাই না? হ্যাঁ, অবশ্যই এখন আমাদের সময় একটু খারাপ যাচ্ছে। তবে দ্রুতই আমরা এই অবস্থা কাটিয়ে ওঠব। টাইগারদের কাছ থেকে আমরা সবসময় সেরাটাই চাই, যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের সাথেই থাকব। আমরা সবসময় দেশের পতাকাকে সমুন্নত রাখব।”

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে ‘চার্জ আপ বাংলাদেশ’ সোশ্যাল মিডিয়া কন্টেস্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ৫ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে ভক্তরা #ChargeUpBangladesh হ্যাশট্যাগের সাথে ছবি ও ভিডিও শেয়ার করে টাইগারদের শুভকামনা জানান। সেরা কন্টেন্ট বানিয়ে ইনফিনিক্সের নতুন নোট ৩০ সিরিজের একটি স্মার্টফোন জিতে নেন রুবায়েত মাহি। বিশেষ উপহার জিতে নেন আরও তিনজন অংশগ্রহণকারী।
‘চার্জ আপ বাংলাদেশ’ কন্টেস্টের সেরা প্রতিযোগীদের রোয়ার ফর টাইগারস অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি