শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

ই-ফুডে যুক্ত হলো ঢাকার আরো ৪টি রেস্টুরেন্ট

spot_img

টিভি২৪ ডেস্ক ‌:  ই-ফুডে যুক্ত হলো রাজধানীর নতুন চারটি রেস্টুরেন্ট। ইতোমধ্যে ভোজনরসিকদের কাছে জনপ্রিয়তা পাওয়া এই রেস্টুরেন্টগুলো হলো – বার-বি-কিউ টুনাইট, টোকিও এক্সপ্রেস, দি মিরাজ এবং নিক্কি।

রোববার (৮ নভেম্বর) ই-ফুডের মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ই-ফুডের সাথে যুক্ত হতে প্রতিষ্ঠান দুইটির মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ইফুডের পক্ষে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং বার-বি-কিউ এর স্বত্বাধিকারী, টোকিও এক্সপ্রেস, দি মিরাজ এবং নিক্কি এর পার্টনার এন আর ভিকি নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আলোকে, রাজধানীর গুলশান ও বনানী এলাকার গ্রাহকেরা এসব রেস্টুরেন্টের খাবার ইফুডের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আর অর্ডার করা খাবার ঘরে বসেই ডেলিভারি পাওয়া যাবে দ্রুততম সময়ে। এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন বলেন, খুবই কম সময়ে ই-ফুড গ্রাহক মনে আস্থার জায়গা করে নিয়েছে।

আমরা দেশের জনপ্রিয় সব খাবারের রেস্টুরেন্ট ই-ফুডে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কোভিডকালীন সময়ে গ্রাহকগণ ঘরে বসে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের লক্ষ্যে আমরা ৩০ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে খাদ্য সেবা নিয়মিত পৌঁছে দিচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি