সোমবার, এপ্রিল ২০, ২০২৬
28 C
Dhaka

আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ, এবং ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এর যৌথ আয়োজনে ৫ এবং ৬ই আগস্ট, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী মর্যাদাপূর্ণ  আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬। সম্মেলনটি অনুষ্ঠিত হবে ড্যাফোডিল স্মার্ট সিটিতে।

গবেষণাভিত্তক কাজকে সামনে রেখে ২০১৮ সালে এই সম্মেলনের উদ্ভাবন করেন মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশনের প্রফেসর ড. অম্বোরীশ সাক্সেনা। সম্মেলনটির মূল বিষয়বস্তু হিসেবে থাকছে গণমাধ্যম এবং যোগাযোগ, এজেন্ডা নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা, প্রযুক্তিগত অগ্রগতি, পেইড নিউজ, ফেক নিউজ, মিডিয়া লিটারেসি, ফ্যাক্ট-চেকিং ইত্যাদি।

সম্মেলনে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে থাকবেন, ড. কুমার গোবিন্দ সুরেশ, ভাইস চ্যান্সেলর, মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জেএমসি, ড. মৈথিলি গাঞ্জু, অধ্যাপক এবং ডিন, মিডিয়া স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিজ, এমআরআইআইআরএস, ফরিদাবাদ, ড. অম্বরীশ সাক্সেনা, ড. সুস্মিতা বালা, অধ্যাপক, মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন, জনাব আশিস চ্যাটার্জি, অধ্যাপক, মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন। পাশাপাশি এই সেক্টরে ভারতের অন্যান্য বিশিষ্ট গবেষক এবং পেশাদার ব্যক্তিবর্গরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক জনাব  ড. মোঃ আব্দুল কাবিল খান এবং অধ্যাপক গোলাম রহমান, সম্মেলনটিতে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি থাকছে একটি কারিগরি অধিবেশন, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই  সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। গবেষণা পদ্ধতির উপর শিক্ষার্থীদের জন্যে একটি মাস্টার ক্লাসের আয়োজনও করা হয়েছে। অধিবেশন শেষে, অতিথিবৃন্দ ক্যাম্পাস সফর করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে, দক্ষিণ এশীয় দৃষ্টিকোণ থেকে গবেষণার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের উপর একটি তথ্যবহুল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

গবেষক, শিক্ষাবিদ এবং ভবিষ্যতে গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহন, অন্তর্দৃষ্টি বিনিময়, এবং গবেষণা সম্পর্কে উদ্ভাবনী ধারণাগুলি অন্বেষণে আইক্যান৬ সম্মেলন একটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি