বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৩) বাংলাদেশ দল ৩টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ৫৪টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি গত ১-৯ ডিসেম্বর থাইল্যান্ডর রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়। এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জন করে। ৯ ডিসেম্বর ব্যাংককের একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদেরকে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দল ৩টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।

থাইল্যান্ড থেকে বাংলাদেশ দলের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী জানান, “আমাদের ফলাফল অসাধারণ হয়েছে এই বছর। আমাদের পরীক্ষামূলক কাজে আরও অগ্রগতি প্রয়োজন। এই অর্জনে আমাদের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন।”। বাংলাদেশ দলের পক্ষে রৌপ্যপদক জয়ী  ফায়েজ আহমদ বলেন, “গত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম শেষে রৌপ্য পদক পেয়ে অব্যশই ভালো লাগছে। আশা ছিল আরো ভালো কিছু পাবার। তবে বাংলাদেশের পুরো দল পদক পাওয়ায় সে আক্ষেপ কেটে গেছে। আশা করি, যথেষ্ট প্রশিক্ষণ পেলে বাংলাদেশ সামনের বছরই স্বর্ণ পাবে।” আরেক রৌপ্য পদকজয়ী মনামী জামান বলেন “আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩-এ রৌপ্যপদক অর্জন করতে পেরে খুব ভালো লাগছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের গত কয়েক মাসের পরিশ্রমের ফসল এটি।  আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো ফলাফল করবে”। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করে ব্রোঞ্জ মেডেল পাওয়াটা সত্যিই স্বপ্ন পূরণের মতো ছিল। দেড়-দুই মাস ট্রেইনিং আর তারপর এই দশ দিনের অভিজ্ঞতার শেষে মেডেলের সাথে ফিরতে পারার অনুভূতি অসাধারণ।”।

বাংলাদেশের পক্ষে রৌপ্যপদক অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ফায়েজ আহমদ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী মনামী জামান। ব্রোঞ্জপদক অর্জন করেছে নটরডেম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শুভাশীষ হালদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবিল ইসলাম। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৫৪ টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করেছে।

বাংলাদেশ দল বাছাইয়ের আয়োজন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এবারের আইজেএসও দলের সহকারী দলনেতা জালাল আহমেদ বলেন, “টিম বাংলাদেশে এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।  আশা করি, ভবিষ্যতে এই ভাল ফলাফলের ধারা অব্যাহত থাকবে। নেক্সট লক্ষ্য গোল্ড, ইনশাআল্লাহ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সবমসময় এ টিমের সাথে থাকবে, ইনশাআল্লাহ। টিমের সকল সদস্য যারা সামনে ও পেছনে থেকে নিরলস ও কঠোরভাবে পরিশ্রম করেছেন সকলকে অভিনন্দন।”। ব্যাংককে ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে সহকারী দলনেতা হিসেবে আরও আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান।

আগামীকাল ১০ ডিসেম্বর, রবিবার ঢাকা ফিরবে বাংলাদেশ দল। ঢাকা বিমানবন্দরে দলকে স্বাগত জানাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্যরা।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল নবম বারের মত অংশ নিয়েছে। ৫৪টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন,  জীববিজ্ঞানের লিখিত পরীক্ষা ও সবগুলো বিষয়ের  ব্যবহারিক পরীক্ষার উপর প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ১ ডিসেম্বর শুরু হওয়া এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। এর আগে গত আট বছরে বাংলাদেশ দল আইজেএসও থেকে ১২ টি রৌপ্য ও ২১ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলো।

উল্লেখ্য, প্রতিবছর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল যৌথভাবে নির্বাচন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এবছর আয়োজক হিসেবে আরও যুক্ত ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি