সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

দশম ডিজিটাল সামিট: ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানে গুরুত্ব

টেকভিশন২৪ প্রতিবেদক : বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ৯ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল সামিট ২০২৩।

ইনোভেশন এন্ড ডিসরাপশনঃ গাইডিং থ্রু দ্য ডিজিটাল ট্যারেন”- এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বছরের সামিটে ৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা এবং আমন্ত্রিত বিদেশি অতিথিরা।

ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কর্মরত এবং অবদান রাখা আমাদের সকলের অন্যতম দায়িত্ব হচ্ছে উদ্ভাবনী সমাধানের সাথে আমাদের কাজকে সম্পৃক্ত করা। একটি সম্পুর্ণ ডিজিটালি রুপান্তরিত যাত্রার জন্য এখানে উপস্থিত সকলের স্ব স্ব অবস্থান থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আমরা আশাবাদী আসন্ন বছর গুলোকে আমরা বর্তমানের সকল চ্যালেঞ্জ ও সুযোগকে যথাযথভাবে ব্যবহার করে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে সক্ষম হবো।”

সামিটের প্রথম কিনোট সেশনে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ ডিজিটাল ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এনালিটিকস নিয়ে আলোচনা করেন। ইন্টেলিফাইল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান প্রসূন বসু আলোচনা করেন ডাটার গুরুত্ব নিয়ে। ৩য় কিনোট সেশনের আলোচক গুগল এপেকের চ্যানেল সেলস বিভাগের হেড অব পার্টনার পারফরম্যান্স তারা ইয়ুন মার্কেটিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। এবং ৪র্থ সেশনের আলোচক ছিলেন মালয়েশিয়ার কানেক্টিং দ্য ডটসের প্রতিষ্ঠাতা ভারত আভালানি।

এছাড়াও দিনব্যাপী ডিজিটাল সামিটের প্যানেল এবং ইনসাইট সেশনের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে এসেছে মিডিয়া এবং মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটির ভূমিকা সহ একটি ডিজিটাল রোডম্যাপ তৈরীর জন্য অপরিহার্য পলিসির আলোচনা। দিনের প্রথম প্যানেল ডিসকাশনে, গ্রামীনফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “ভবিষ্যতের কর্মক্ষেত্রে সৃজনশীলতার থেকে অধিক গুরুত্ব পাবে বিশ্লেষনী দক্ষতা। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তাই অবশ্যই আমাদের উচিৎ ভোক্তাদের আচরণ বিশ্লেষণে অধিক মনোযোগী হওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া।“

প্যানেল এবং ইনসাইট সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাদমান সাদেকিন, মার্কেটিং ডিরেক্টর – হোমকেয়ার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; নাজিয়া আন্দালিব প্রিমা, প্রেসিডেন্ট, উইমেন ইন লিডারশিপ -, ডিরেক্টর এন্ড ক্রিয়েটিভ এডিটর, বাংলা

দেশ ব্র্যান্ড ফোরাম; রেদোয়ান রনি, সিইও, চরকি; কাজী মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই); তুসনুভা আহমেদ টিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর, মাইন্ডশেয়ার বাংলাদেশ; মোহাম্মদ ওবিদুর রহমান, চিফ ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার, এক্স – ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সিসহ দেশের কর্পোরেট এবং বিজ্ঞাপনী ক্ষেত্রে কর্মরত শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গেরা।

দিনের প্রথম ইনসাইট সেশনে মাইন্ডশেয়ার বাংলাদেশের ম্যানেজিং পার্টনার, তুসনুভা আহমেদ টিনা বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগের মাধ্যমে আরো বেশি উদ্ভাবনী সমাধান আবিষ্কার করা সম্ভব। বিশ্বের ৬৮% কর্মজীবী মানুষ বিশ্বাস করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ভোক্তা অভিজ্ঞতার মান বৃদ্ধি সম্ভব। কিন্তু এরজন্য একইসাথে গুরুত্বপূর্ণ হবে যথাযথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করতে শেখা।“

মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের পরিবেশনায় এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত ডিজিটাল সামিটের এটি দশম সংস্করণ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি