শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ বিজয়ী টিম অরাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল ম্যাচ রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর ম্যাচে বিজয়ী টিম অরাস।

ফাইনাল ম্যাচে টিম অরাস, সিটি আইটি রোয়ার এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। টস জিতে সিটি আইটি রোয়ার বোলিং এর সিদ্ধান্ত নেয়। টিম অরাস ব্যাটিং এ নেমে ১২ ওভারে ১৪০ রানের টার্গেট নির্ধারণ করে দেয়। জবাবে সিটি আইটি রোয়ার ব্যাটিং এ নেমে সব উইকেট হারিয়ে ১১২ রান করতে সমর্থ হয়। ২৭ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম অরাস। টিম অরাস এর আল আমিন ৩৯ রান করে খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান ১৪৬ করে সেরা ব্যাটসম্যান হন আইটি পল্লী দলের তন্ময় । ৯ উইকেট এবং ৫২ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সিটি আইটি রোয়ার দলের নিশাত। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস এর আয়োজনে এই টুর্নামেন্টটি তথ্যপ্রযুক্তি খাতের সাথে সম্পৃক্ত মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই-টেক পার্ক কতৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরো বৃহৎ পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখবো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা কামাল, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিক উদ্দীন ভূঁইয়া, বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটোসহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংবাদকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি