মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
29 C
Dhaka

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি লিগের কো-স্পন্সর ছিল নাজিহার গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: গত ২ জানুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী পল্টন কাবাডি মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক বিভাগে মৌলভীবাজার কাবাডি দল চট্টগ্রাম কাবাডি দলকে হারিয়ে ও বালিকা বিভাগে ঝিনাইদহ বালিকা কাবাডি দল নড়াইল বালিকা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রীমহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন,বিপিএম পিপিএম, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও আইজিপি কাপ কাবাডি এর সম্মানিত চেয়ারম্যান ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম বার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহঃ সাধারণ সম্পাদক ও আইজিপি কাপ কাবাডি এর সদস্য সচিব নেওয়াজ সোহাগ সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে দুই লক্ষ টাকার পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এবারের প্রতিযোগিতায় স্পন্সর করেছে -রানার, বিএম এলপি গ্যাস, ভাসাভি, নাজিহার গ্রুপ, আকাশ, এনআইটি স্যলুয়েশন ও রিকো সিরামিকস।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ’। চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগের ১৬টি করে ৩২ দল অংশগ্রহণ করেছে। ঐতিহাসিক পল্টন ময়দানে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
 

কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১ ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে নাজিহার গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো: মেজবাউর রহমান ও এনআইটি স্যলুয়েশন-এর সিটিও মো: মানিক ও সিওও মো: রায়হান উপস্থিত ছিলেন। এছাড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজিহার গ্রুপের পরিচালক মো: মশিউর রহমান উপস্থিত ছিলেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি