বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

টেকভিশন২৪ ডেস্ক: থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালে একটি নতুন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’ বিভাগ যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ক্যাসপারস্কি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় সাইবার হুমকির বা হামলার সর্বশেষ রিয়েল টাইম তথ্য পাবে। একইসাথে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হামলাকারী, হামলার পদ্ধতি এবং হামলায় যে ধরণের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে তার সর্বশেষ তথ্য জানতে পারবে এই বিভাগে। ক্রমবর্ধমান অত্যাধুনিক হামলা বা হুমকির বিরুদ্ধে সুরক্ষিত থাকতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি সল্যুশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছে ক্যাস্পারস্কি।

অত্যাধুনিক সাইবার আক্রমণের যুগে, সুরক্ষা দলগুলির পক্ষে দ্রুত হুমকির প্রতিক্রিয়া জানানো ও অগ্রাধিকার দেওয়া কঠিন হয়ে পরে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের মতে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সাইবার নিরাপত্তাকে হুমকি হিসেবে গ্রহণ করে থাকে। কার্যকর সাইবার সিকিউরিটি সল্যুশনের ক্ষেত্রে ঝুঁকিগুলো সনাক্ত করতে শক্তিশালী সিকিউরিটি সল্যুশন প্রয়োজন।

ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিওতে থ্রেট অ্যানালাইসিস, লুকআপ, ডেটা ফিড, রিপোর্টিং, ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকিংসহ প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। নতুন থ্রেট ল্যান্ডস্কেপ বিভাগটি এমআইটিআরই এটিটি অ্যান্ড সিকে ব্যবহার করে জিওগ্রাফি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, এক্টর প্রোফাইল, সফ্টওয়্যার, কৌশল ও পদ্ধতি (টিটিপি) এর উপর ভিত্তি করে হামলা সম্পর্কিত ডেটা সরবরাহ করে। নতুন বিভাগটি ব্যবহারকারীদের হামলার সম্ভাব্য তথ্য সরবরাহ করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।

২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাসপারস্কি তাদের উন্নত সিস্টেম ব্যবহার করে রিয়েল-টাইমে লাখ লাখ ফাইল বিশ্লেষণ করছে। ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেএসএন), ওয়েব ক্রলার এবং এমনকি ডার্ক ওয়েব সহ একাধিক উত্স থেকে ডেটা সংগ্রহ করেছে। এটি করার মাধ্যমে, ক্যাসপারস্কি সাইবার অপরাধী প্রোফাইল এবং সফ্টওয়্যার হামলাগুলোর একটি বিস্তারিত ডাটাবেস তৈরি করেছে। এই তথ্য সর্বদা আপ টু ডেট থাকে। একইসাথে কোম্পানিগুলো সর্বশেষ হুমকি সম্পর্কে অবহিত থাকতে এবং সাইবার হামলা থেকে নিজেদের রক্ষা করতে সহায়তা করে।

ক্যাসপারস্কি’র হেড অব টেকনোলজি সলিউশনস প্রোডাক্ট লাইন আনাতোলি সিমোনেনকো বলেন, “আমাদের প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাইবার থ্রেট গবেষণার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এটি আমাদের গ্রাহকদের সাথে শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, হামলার ধরণ ও কৌশল বোঝার মাধ্যমে সাইবার সমস্যা দেখা দেওয়ার আগেই সম্পদ ও আইটি সিস্টেম রক্ষা করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালের নতুন ফিচার একটি কার্যকর সাইবার নিরাপত্তা কৌশল তৈরি করতে এবং হামলাকারীরা তা কাজে লাগানোর আগেই নিরাপত্তা ফাঁকগুলো শনাক্ত করতে সহায়তা করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি