বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

আকিজবশির গ্রুপের ৯ হাজার কর্মী বেতন পাবে বিকাশে

টেকভিশন২৪ ডেস্ক : এখন থেকে বিকাশ-এর ‘পে-রোল সলিউশন’ ব্যবহার করে ৯ হাজার কর্মীর বেতন প্রদান করবে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপের প্রতিষ্ঠান ‘জনতা জুট মিলস্ লিমিটেড’। এই লক্ষ্যে সম্প্রতি বিকাশের সঙ্গে আকিজবশির গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশ-এর পে-রোল সলিউশনের মাধ্যমে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন।

সম্প্রতি বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং আকিজবশির গ্রুপের চিফ অপারেশনস অফিসার হেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিকাশ-এর এর প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশ-এর হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, জেনারেল ম্যানেজার (বিজনেস সেলস) মো. সৌমেল রেজা খান, আকিজবশির গ্রুপের ডিরেক্টর – গ্রুপ এইচআর দিলরুবা শারমিন খান, সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুহু সুফী-সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

বিকাশ-এর পে-রোল সলিউশন ব্যবহারের ফলে একদিকে শিল্পপ্রতিষ্ঠানটির কর্মীরা যেমন সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা হয়ে উঠবে আরও সহজ ও সাশ্রয়ী।

উল্লেখ্য, আকিজবশির গ্রুপের সিরামিক, স্যানিটারি ও বাথওয়্যার, প্লাস্টিক, পার্টিক্যাল বোর্ড, পাট, ইস্পাত, চা-সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে।

২০১৫ সালে চালু হওয়া বিকাশ-এর ডিজিটাল পে-রোল সলিউশনের মাধ্যমে এই মুহূর্তে দেশজুড়ে ১১ শতাধিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি