শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

ই-ক্যাবের আবেদনের প্রেক্ষিতে অনলাইনে পণ্য বিক্রির অনুমতি

সাধারণ ছুটি ও জনপরিবহন চলাচল বন্ধ থাকা অবস্থাতে পোশাক, বই, ইলেকট্রনিক্স সামগ্রী ও রেস্তোরার তৈরী খাবার অনলাইনে বিক্রির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনলাইন পোশাক বিক্রেতাদের বিপুল পরিমাণ মজুদপণ্যের বিষয়ে অবগত করে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ই-ক্যাব।

৫ এপ্রিল বাণিজ্য মন্ত্রনালয়ের জারিকৃত এই নির্দেশনায় ঈদকে সামনে রেখে পোশাকসহ উপরোক্ত পণ্যসমূহের অনলাইন বাণিজ্য অনুমোদন দেয়া হয়। উক্ত নির্দেশনা অনুসারে রেস্তোরাগুলোকে শর্তসাপেক্ষে শুধুমাত্র খাবারের হোম ডেলিভারী দেয়ার জন্য কিচেন খোলার অনুমতি দেয়। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনে অর্ডারকৃত এসকল পণ্য স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় ও ডেলিভারী করতে বলা হয়। 

ই-ক্যাব জানায়, যেসব অনলাইন পোশাক বিক্রেতা পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষ্যে সংগ্রহকরা ব্যাপক পরিমাণ মজুদ পণ্য নিয়ে সমস্যায় পড়েছেন তাদের কথা বিবেচনা করে জরুরী পণ্যের পাশাপাশি ঈদকে সামনে রেখে পোশাক বিক্রয় এবং রমযানের সেহরী ও ইফতারের জন্য রেস্টুরেন্ট এর খাবার, সেইসাথে বই ও ইলেকট্রনিক্স সামগ্রী অনলাইনে বিক্রয় ও ডেলিভারীর অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানায় ই-ক্যাব। বাণিজ্য মন্ত্রণালয় কতৃক জারিকৃত নির্দেশনায় রেস্টুরেন্ট খাবার বিক্রি সম্পর্কে সম্পর্কে বলা হয়, রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, শুধুমাত্র হোম ডেলিভারীর জন্য এই অনুমতি দেয়া হলো।

এছাড়া ফুড ডেলিভারী কোম্পানীর ডেলিভারীম্যানদের রেস্তোরার ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়। এবং যেসব ফুড ডেলিভারী কোম্পানী মন্ত্রনালয়ের বিশেষ বিধিমালা মেনে চলতে অঙ্গীকারপত্র জমা দিয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই অনুমতি প্রযোজ্য বলে জানা যায়।

ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানসমূহকে ই-ক্যাব থেকে স্টিকার ও প্রত্যয়ন পত্র সংগ্রহ করে অনুমোদিত পন্যের বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুরোধ করা হয়েছে। যারা প্রচলিত ব্যবসায়ের মাধ্যমে এসব পণ্য বিক্রি করেন তাদেরকেও অনলাইনে বিক্রির জন্য ই-ক্যাবের সাথে যোগাযোগের অনুরোধ জানান ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। 

ই-ক্যাবের সাপোর্ট সেন্টারে যোগাযোগ নাম্বার- 09678100700 (সকাল ১০টা থেকে বিকেল ৫টা)।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি