মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

অপো এফ১৫-এর বিক্রয় শুরু

বাংলাদেশের বাজারে সম্প্রতি উন্মোচন করা স্মার্টফোন এফ১৫-এর বিক্রয় শুরু করেছে অপো। স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো কোয়াড ক্যামেরা।

অত্যাধুনিক উদ্ভাবনী প্রযুক্তির এই স্মার্টফোনটি দেশের বাজারে উন্মোচনের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। সাশ্রয়ী দামে প্রয়োজনীয় সব হাই-এন্ড ফিচারের কারণে স্মার্টফোনটির প্রি-বুকিংয়েও দারুণ সাড়া মিলেছে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও পি৭০ প্রসেসর যার সাথে থাকছে ৮ গিগাবাইট র‍্যাম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। শক্তিশালী প্রসেসর এবং অধিক র‍্যাম থাকায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনটি ধীরগতির হবে না। এছাড়া গেম বুস্ট ২.০ প্রযুক্তি থাকায় গেমিংয়ের ক্ষেত্রেও মিলবে অসাধারণ অভিজ্ঞতা।

দারুণ সব ছবি তোলার জন্য অপো এফ১৫ স্মার্টফোনে থাকছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল কোয়াড ক্যামেরা সেটআপ যাতে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো লেন্স। দিনের আলোতে তো বটেই, রাতে কিংবা অল্প আলোতেও স্মার্টফোনটি দারুণ সব ছবি উপহার দিতে সক্ষম। ঝকঝকে ছবি উপহার দিতে স্মার্টফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফোর-ইন-ওয়ান পিক্সেল কমবিনেশন প্রযুক্তি।

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটিতে থাকছে ভোক ফ্ল্যাশ চার্জ ৩.০ প্রযুক্তি যার মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিলেই কথা বলা যাবে ২ ঘণ্টা পর্যন্ত। এছাড়া ৩০ মিনিটে ৫০% চার্জ দেওয়া যাবে ভোক চার্জিং প্রযুক্তিতে।

স্মার্টফোনটি সম্পর্কে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, “অপো এফ১৫ নিয়ে আমরা গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। স্মার্টফোনটির জন্য যে পরিমাণ অগ্রিম বুকিং পেয়েছি, তা আমাদের অভিভূত করেছে। দেশের বাজারে স্মার্টফোনটির বিক্রয় কার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত।”

দেশের বাজারে অপো এফ১৫ কেনা যাবে ২৬,৯৯০ টাকায়। ইউনিকর্ন হোয়াইট এবং লাইটনিং ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। দেশজুড়ে সকল অপো আউটলেট, শপিং মল এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে স্মার্টফোনটি পাওয়া যাবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি