শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka

সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করবে রবি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণে উদ্ভাবনী এক ক্যাম্পেইন চালু করলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবি ও এয়ারটেল গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে ওই রিচার্জের ভিত্তিতে দরিদ্র পরিবার এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ করবে অপারেটরটি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং দেশের বিভিন্ন এতিমখানার সহযোগিতায় ক্যাম্পেইনটি বাস্তবায়িত হবে।

চারটি নির্দিষ্ট পরিমাণ বান্ডেল রিচার্জের মাধ্যমে এই ক্যাম্পেইনে অবদান রাখতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটির আওতায় রবি গ্রাহকরা ৩০৭ বা ৩৪৯ টাকা এবং এয়ারটেল গ্রাহকরা ২৯৮ বা ৩৪৮ টাকা রিচার্জ করলে গ্রাহকদের পক্ষ থেকে প্রতি রিচার্জে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২৫ টাকা প্রদান করবে রবি।

রবি গ্রাহকরা ৩০৭ টাকা বান্ডেল রিচার্জে ৫০০ মিনিট ও ৫০০ এমবি ডাটা এবং ৩৪৯ টাকার রিচার্জে ৮ জিবি ডাটা উপভোগ করতে পারবেন। অন্যদিকে ২৯৮ টাকা রিচার্জে ৪৭৫ মিনিট ও ২ জিবি ডাটা এবং ৩৪৮ টাকা রিচার্জে ৮ জিবি ডাটা ও ৩০০ মিনিট উপভোগ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। রমজানের প্রথম দিন থেকে শুরু হতে হওয়া ক্যাম্পেইনটির প্রতিটি বান্ডেলের মেয়াদ ৩০ দিন।

রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ এ সম্পর্কে বলেন, “পবিত্র রমজান মাসে গ্রাহকদের একটি মহতী উদ্ভাবনী উদ্যোগে অংশ নেয়ার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাসে গ্রাহকরা অফারটি গ্রহণ করে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি