বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.6 C
Dhaka

আইসিটিডির উদ্যোগে ৭ স্টার্টআপদের সিড মানি প্রদানের মাধ্যমে “শতবর্ষে শত আশা” ক্যাম্পেইন শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষ্যে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেয়ার কার্যক্রম শুরু করেছে আইসিটি বিভাগ। এ বিষয়ে আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আইসিটি বিভাগের বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড ও উদ্যোক্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধান অতিথি হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন। 

ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা তুরান, কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাঙে, ইউএস মার্কেট অ্যাকসেস প্রেসিডেন্ট ক্রিস বেরি, লাইট ক্যাসেল সিইও বিজন ইসলাম।

এ সময় চালডাল ডটকম, পাঠাও, সেবা এক্সওয়াই জেড, ইন্টিলিজেন্স মেশিন, এড্যু হাইভ, ঢাকা কাস্ট ও মনের বন্ধু সাতটি স্টার্ট আপের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।

জুনাইদ আহমেদ পলক সিড মানি হিসেবে ১৫ কোটি টাকার মূলধন সহযোগিতা দেয়ার মধ্য দিয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে “শতবর্ষে শত আশা” ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে ধাপে ধাপে মানবসম্পদ উন্নয়ন, ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, আইসিটি বিষয়কে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি বলেন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলে গত ১২ বছরে দেশের আইসিটি খাত একটি শক্তিশালী ভিত্তির ওপর দাড়িয়েছে। তিনি আরও বলেন প্রতিবছর প্রায় ২০ লক্ষ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তাদেঁর কর্মসংস্থানে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ছবিতে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানির টিমের সাথে এমডি , টিনা এফ জাবিন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

“শতবর্ষে শত আশা” ক্যাম্পেইন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন এই উদ্যোগ দেশে একটি জাতীয় উদ্যোক্তা প্লাটফর্ম তৈরি করবে এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে গতি সঞ্চালন করবে। তিনি আরও বলেন এর ফলে সম্ভাবনাময় কোনো উদ্যোগই আর ঝড়ে পড়বে না ও উদ্যোগ বাস্তবায়নের আর্থিক সঙ্কট ঘুচবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন মানুষের মেধাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি থেকে ফান্ড পেতে কোন জামানত বা পুজির দরকার হবে না। এখানে  বিনেয়াগ পেতে দরকার হবে মেধাসম্পদ। তিনি জুম, নেটফ্লিক্স ও ইউটিউবের মতো ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃাতায় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উপলক্ষ্যে নেয়া “শতবর্ষে শত আশা” উদ্যোগটি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভিন্নমাত্রা যোগ করে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি